মারা গেছেন টেলিযোগাযোগ বিশেষজ্ঞ আবু সাঈদ খান

২২ এপ্রিল ২০২৪, ১২:৩৬ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৪ PM
আবু সাঈদ খান

আবু সাঈদ খান © সংগৃহীত

টেলিযোগাযোগ–বিশেষজ্ঞ এবং এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলভিত্তিক টেলিযোগাযোগ গবেষণা প্রতিষ্ঠান লার্ন এশিয়ার জ্যেষ্ঠ পলিসি ফেলো আবু সাঈদ খান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার (২২ এপ্রিল) সকাল ৮টা ৪০ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

তার পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আবু সাঈদ খান ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। দুই সপ্তাহ ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। আজ সকালে তিনি মারা যান। আজ বাদ জোহর সিএমএইচ মসজিদে তাঁর জানাজা হবে। এরপর টাঙ্গাইলে তাঁর স্ত্রীর কবরের পাশে তাকে দাফন করা হবে।

এক সময় সাংবাদিকতা পেশায় থাকা আবু সাঈদ খান মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) প্রথম মহাসচিব ছিলেন। এছাড়া তিনি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন, বিশ্বব্যাংক, এরিকসন, হুয়াওয়ে, এডিএন গ্রুপে কাজ করেছেন।

 
ট্রাকের ধাক্কায় গুরুতর আহত রাবি শিক্ষার্থী, আইসিইউতে ভর্তি
  • ২০ অক্টোবর ২০২৬
নাটোরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৪
  • ২০ অক্টোবর ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত, আলোচনায় থাকবে যেসব বিষয়
  • ২০ অক্টোবর ২০২৬
চলতি মাসেই সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
  • ২০ অক্টোবর ২০২৬
বট ফোর্সকে দিয়ে গালাগালির জন্য বিটিভিতে নামফলক বসিয়ে ছবি তো…
  • ২০ অক্টোবর ২০২৬
এআইয়ের যুগে চাকরি টিকিয়ে রাখতে যে ২ দক্ষতা জরুরি
  • ২০ অক্টোবর ২০২৬