ফেনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল হাফেজ নোমানের

১৭ এপ্রিল ২০২৪, ০৩:৩৭ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৭ PM
মোটরসাইকেল দুর্ঘটনা

মোটরসাইকেল দুর্ঘটনা © সংগৃহীত

ফেনীর ছাগলনাইয়া-মুহুরীগঞ্জ সড়কের পানুয়াঘাট রাস্তা মাথায় গাড়ির চাপায় হাফেজ মো. আবদুল্লাহ আল নোমান (১৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আহত হয়েছেন মাওলানা মো. মাহফুজুর রহমান (৩৫) নামের এক মাদ্রাসা শিক্ষক। মঙ্গলবার (১৬ এপ্রিল) বেলা পৌনে ৩টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের পারিবারিক সূত্র জানায়, ফেনী শহরের খাজুরিয়া এলাকার অধিবাসী ও শান্তি কোম্পানি সড়কের ব্যবসায়ী মো. আলমগির হোসেনের পুত্র হাফেজ নোমান মোটরসাইকেল যোগে মামা মাওলানা মাহফুজুর রহমানের সাথে ছাগলনাইয়ার নানার বাড়িতে যাচ্ছিলো। কিন্তু কীভাবে সেখানে দুর্ঘটনার শিকার হলেন স্থানীয়রা জানেন না। তবে ধারণা করা হচ্ছে, মাইক্রোবাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ এ দুর্ঘটনা ঘটতে পারে।

আহত মাওলানা মাহফুজুর রহমান সোনাগাজী উপজেলার কুঠির হাটের চরগোপাগাও এলাকার মৃত আবুল হোসেনের পুত্র ও  চরলক্ষ্মীগন্জ মাদ্রাসার শিক্ষক।

ফেনী পৌরসভার কাউন্সিলর হারুন মজুমদার জানান, নিহত  নোমান একজন কুরআনে হাফেজ। সে ফেনীর সাফায়েতুল উলুম মাদরাসার ছাত্র ছিল।

ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মো. হাসান ইমাম জানান, খবর পেয়ে পুলিশের ফোর্স ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে নিহতের পিতা মো.আলমগির হোসেনের নিকট হস্তান্তর করা হয়।

 
অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬