নারায়ণগঞ্জে ভবন থেকে পড়ে চীনা ইঞ্জিনিয়ারের মৃত্যু

১৭ এপ্রিল ২০২৪, ০২:১৮ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৭ PM

নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে এক চীনা নাগরিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। তার নাম ঝাং জি বিন (৫৫)। তিনি একটি কোম্পানির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে ওই ভবনে কর্মরত ছিলেন।

বুধবার (১৭ এপ্রিল) সকাল ৯টার দিকে ফতুল্লার পঞ্চবটি বিসিক শিল্পনগরীতে এই দুর্ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী প্রতিষ্ঠানটির দোভাষী মো. সেলিম জানান, পঞ্চবটিতে বিসিক এলাকায় একটি পঞ্চম তলা ভবনে পাওয়ার প্ল্যান্ট তৈরির কাজ করেন তারা। সেখানকার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ওই চীনা নাগরিক। বেশ কিছুদিন ধরে তিনি সেখানে কাজ করছেন। আজ সকালে ভবনটির দ্বিতীয় তলায় ফ্লোরে বিদ্যুতের তার সঞ্চালনার ফাঁকা জায়গায় একটি কাঠ পেতে তার ওপর দাঁড়িয়ে কাজ করছিলেন ঝাং জি বিন। হঠাৎ সেই কাঠটি ভেঙে গেলে সেই ফাঁকা জায়গা দিয়ে বেজমেন্টে পড়ে যান। এতে গুরুতর আহত হন তিনি। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। তবে অবস্থার অবনতি দেখে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা–পুলিশকে জানিয়েছি।’

 
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
close