এক দিনে মিয়ানমার থেকে পালিয়ে এলেন সেনা-বিজিপির আরও ৫৯ সদস্য

১৭ এপ্রিল ২০২৪, ০৮:৩৯ AM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৮ PM

© ফাইল ছবি

মিয়ানমারের চলমান সংঘাতের মধ্যে এবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে দেশটির সীমান্তরক্ষী বাহিনী ও সেনাবাহিনীর ৪৬ সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। জানা যায়, মঙ্গলবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় তারা বাংলাদেশে ঢুকেছেন।

এ দিন দুপুরে নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে আরও ১১ জন ও উখিয়া সীমান্ত দিয়ে মিয়ানমারের সেনা ও বিজিপির ২ জন সদস্য প্রবেশ করে বলে জানা যায়। বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম জানিয়েছেন এ তথ্য জানিয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ির জামছড়ি সীমান্ত দিয়ে ৭ জন, চাকঢালা সীমান্ত দিয়ে ৫ জন ও গয়ালমারা সীমান্ত দিয়ে ৩৪ জন পালিয়ে আসেন।

স্থানীয়রা জানায়, দুপুরে সীমান্তের ওপার থেকে প্রচণ্ড গোলাগুলির শব্দ শোনা যায়। এরপর সন্ধ্যার দিকে সেনা ও বিজিপির সদস্যরা ঢুকে পড়লে ওই এলাকার সীমান্তচৌকির বিজিবি সদস্যরা তাদের নিরস্ত্র করে জড়ো করেন।

গত দুই মাস ধরে মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা সরকারের সঙ্গে যুদ্ধ করছে দেশটির সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। এর মধ্যেই মংডু টাউনশিপের উত্তর-দক্ষিণ, পূর্ব পাশের রাচিডং টাউনশিপসহ ১২টি থানা ও পুলিশ ফাঁড়ি দখলে নিয়েছে আরাকান আর্মি।

 
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close