পুড়ে যাওয়া বই ও ফরম ফিলাপের টাকা পেয়ে খুশি অঙ্কিতা

১৬ এপ্রিল ২০২৪, ০৫:২০ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৮ PM
বই পেয়ে খুশি অঙ্কিতা

বই পেয়ে খুশি অঙ্কিতা © সংগৃহীত

চট্টগ্রাম নগরের ফিরিঙ্গিবাজার টেকপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সবকিছু পুড়ে নিঃস্ব হয়ে যায় অঙ্কিতার পরিবার। সোমবার (১৫ এপ্রিল) দুপুরের দিকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগে।

গণমাধ্যমে অঙ্কিতার বই পুড়ে যাওয়ার খবর প্রকাশিত হয়। অনেকেই তাকে বই দেওয়ার জন্য ইচ্ছে পোষণ করেন। পরে কোতোয়ালি থানা ছাত্রলীগের সভাপতি অনিন্দ্য দেব অঙ্কিতার এইচএসসির ব্যবসায় শিক্ষা বিভাগের সবগুলো বই কিনে দিয়েছেন। এছাড়াও ফরম ফিলাপের জন্য রাখা টাকাও পুড়ে ছাই হয়ে যায় অঙ্কিতার। চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান তার ফরম ফিলাপ করার জন্য দিয়েছেন ১০ হাজার টাকা।

অঙ্কিতা চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী। আগুনে পুড়ে গেছে অঙ্কিতার শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ সব কাগজপত্র। শুধু অঙ্কিতা দাশের বই পুড়েনি, পুড়েছে তার বড় বোন কুয়াশা দাশের জন্য কেনা বিয়ের গহনা। আগুনে ছাই হয়েছে বিয়ের জন্য জমানো টাকাও। আগুনের ভয়াবহতা থেকে বের করতে পারেননি কোন কিছুই।  

বই পেয়ে খুশিতে কেঁদে ফেলেন অঙ্কিতা। তিনি বলেন, আমি কল্পনা করিনি এত অল্প সময়ে আমার বই ও ফরম ফিলাপের টাকা জোগাড় হবে। আগুন লাগার পর আমার পরিবার নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে। সংবাদ প্রকাশের পর আমার পরিবারের সঙ্গে অনেকেই যোগাযোগ করেছেন। অনেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এ সহযোগিতা ও আন্তরিকতা কখনোই ভুলবার নয়। আমি এবং আমার পরিবার তাদের কাছে কৃতজ্ঞ।

 
ছেলেসহ তিনজনকে কুপিয়ে ছাদ থেকে লাফ অবসরপ্রাপ্ত কনস্টেবলের, …
  • ১৩ এপ্রিল ২০২৬
চলমান সংকটের দায়ভার ও পরিণতি মোটেই সহজ হবে না
  • ১৩ এপ্রিল ২০২৬
সরকারি চাকরিতে সুপারিশের নিয়োগ আর ফিরবে না: জনপ্রশাসন প্রতি…
  • ১৩ এপ্রিল ২০২৬
সদ্যবিদায়ী জাতীয় মানবাধিকার কমিশনের কমিশনারদের খোলা চিঠি
  • ১৩ এপ্রিল ২০২৬
স্পিকারের সঙ্গে ভারতের বিদায়ী হাইকমিশনারের সাক্ষাৎ
  • ১৩ এপ্রিল ২০২৬
স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগ
  • ১৩ এপ্রিল ২০২৬