সাতক্ষীরায় কর্মরত পুলিশের কৃতি সন্তানদের মেধাবৃত্তি প্রদান

০৫ এপ্রিল ২০২৪, ০১:০৩ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০৬ PM
কৃতি শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন সাতক্ষীরার পুলিশ সুপার

কৃতি শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন সাতক্ষীরার পুলিশ সুপার © টিডিসি ফটো

সাতক্ষীরা জেলা পুলিশে কর্মরত পুলিশ সদস্যদের কৃতি সন্তানদের মেধাবৃত্তি প্রদান করেছেন সাতক্ষীরা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী। 

বৃহস্পতিবার (০৪ এপ্রিল) পুলিশ সুপার কার্যালয়ে ২০২২ সালে অনুষ্ঠিত এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৯ জন শিক্ষার্থীকে তিনি নিজ হাতে মেধাবৃত্তি হিসেবে ক্রেস্ট, সম্মানী অর্থ ও সার্টিফিকেট প্রদান করেন।

এ সময় পুলিশ সুপার এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, বর্তমান যুগ আগের চেয়ে অনেক বেশি প্রতিযোগিতাপূর্ণ। উচ্চশিক্ষার জন্য এখন থেকেই প্রস্তুতি নিয়ে এগিয়ে যেতে হবে। 

সেই সঙ্গে শুধু পরীক্ষায় ভালো ফলাফলই নয়, দেশ ও জাতির কল্যাণের জন্য নিবেদিত হয়ে ভবিষ্যতের জন্য নিজেদের কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশের উন্নয়নের যাত্রাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

মেধাবৃত্তি প্রদানকালে পুলিশের ঊর্ধ্বতন অফিসারসহ মেধাবী শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

 
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে উত্তরা মটরস, আবেদন শেষ ১২ মে
  • ১৮ এপ্রিল ২০২৬
সংসদে যে কারণে এনসিপিকে জামায়াতের চেয়ে শক্তিশালী বলছেন রুমি…
  • ১৮ এপ্রিল ২০২৬
গাজীপুরের ইমামের সেই মেয়ে উদ্ধার
  • ১৮ এপ্রিল ২০২৬
সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেবার কারণ জানালেন রুমিন ফার…
  • ১৮ এপ্রিল ২০২৬
রাজশাহী নার্সিং কলেজে অধ্যক্ষ নিয়োগের দাবিতে শিক্ষার্থীদের …
  • ১৮ এপ্রিল ২০২৬
চোখ বন্ধ হলেই অ্যালার্ম—চালকদের নিরাপত্তায় শিক্ষার্থীদের নত…
  • ১৮ এপ্রিল ২০২৬