বান্দরবানে তিন উপজেলায় সব ব্যাংকের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ

০৪ এপ্রিল ২০২৪, ০২:৩৩ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০৭ PM

সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে বান্দরবানের তিন উপজেলা রুমা, থানচি ও রোয়াংছড়িতে সোনালী ব্যাংকসহ সব ব্যাংকের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এই তিন উপজেলার গ্রাহকরা জেলা সদরের সংশ্লিষ্ট ব্যাংকের শাখা থেকে টাকা তুলতে পারবেন।

বৃহস্পতিবার (৪ মার্চ) বান্দরবান সদরের সোনালী ব্যাংক শাখার অতিরিক্ত মহাব্যবস্থাপক ওসমান গণি এই তথ্য জানান।

তিনি জানান, নিরাপত্তার কারণে আমরা সকাল থেকেই সাময়িকভাবে রুমা, রোয়াংছড়ি ও থানচি সোনালী ব্যাংকের ৩ শাখার কার্যক্রম বন্ধ রেখেছি তবে অন্যান্য সকল শাখা খোলা রয়েছে।

ব্যাংক সূত্র জানিয়েছে, তিন উপজেলার বিভিন্ন ব্যাংকের গ্রাহক জেলা সদরের সংশ্লিষ্ট ব্যাংকের শাখা থেকে টাকা তুলতে পারবেন।

এর আগে রুমায় সোনালী ব্যাংকের শাখায় গত মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে অস্ত্রধারীরা হামলা চালায়। টাকা লুট করতে ব্যর্থ হয়ে হামলাকারীরা সোনালী ব্যাংক রুমা শাখার ব্যবস্থাপক নিজাম উদ্দিনকে অপহরণের করে নিয়ে যায়। এ ছাড়া পুলিশ ও আনসার সদস্যদের ১৪টি অস্ত্র ও ৪১৫টি গুলি লুট করে। মানুষের মুঠোফোনও নিয়ে গেছে তারা। এরপর বুধবার বেলা একটার দিকে থানচিতে সোনালী ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখায় হামলা করে অস্ত্রধারীরা সাড়ে ১৭ লাখ টাকা নিয়ে যায়।

 
স্ত্রীর কাছে টাকা দাবির পর হোটেলকক্ষে মিলল শিক্ষকের মরদেহ
  • ২০ অক্টোবর ২০২৬
ঢাকা-১১ আসনের নাগরিক ভোগান্তি নিয়ে স্ট্যাটাস ভাইরাল, মন্তব্…
  • ২০ অক্টোবর ২০২৬
কুয়েট ৬২ ক্যাটাগরিতে নিয়োগ দেবে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, …
  • ২০ অক্টোবর ২০২৬
দুর্গাপূজা দেখতে গিয়ে নিখোঁজ, ২ দিন পর কলেজ ছাত্রের মরদেহ উ…
  • ২০ অক্টোবর ২০২৬
কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ…
  • ২০ অক্টোবর ২০২৬
ইন্টার্নশিপ করুন জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ে, আবেদন ১ নভেম্বর পর…
  • ২০ অক্টোবর ২০২৬