বাড়ির সেপ্টিক ট্যাংকে পড়ে প্রাণ গেল স্কুলছাত্রের

০৪ এপ্রিল ২০২৪, ১২:১১ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০৭ PM
ওয়াজেদুল ইসলাম তারিফ (১৪)

ওয়াজেদুল ইসলাম তারিফ (১৪) © সংগৃহীত

বাড়ির সেপ্টিক ট্যাংকে পড়ে ওয়াজেদুল ইসলাম তারিফ (১৪) নামে মাধ্যমিক স্কুলে পড়ুয়া এক ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (০৩ এপ্রিল) রাতে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত ওয়াজেদুল লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অষ্টম শ্রেণির ছাত্র। সে লালমনিরহাট পৌরসভার বিডিআর হাট এলাকার বাসিন্দা হটফুডল্যান্ডের মালিক লেবু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, বিকেলে বাড়ির উঠানে একাকী ফুটবল খেলছিল স্কুলছাত্র ওয়াজেদুল। এ সময় সেপ্টিক ট্যাংকের ঢাকনা ভেঙে ভেতরে পড়ে যায় সে। পরে বাড়ির লোকজন তাকে খুঁজতে গিয়ে সেপ্টিক ট্যাংকের ঢাকনা ভাঙা পেলে নিচে তাকে পড়ে থাকতে দেখতে পান। এরপর খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। 

পরে লালমনিরহাট ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে সেপ্টিক ট্যাংক থেকে ওয়াজেদুলকে উদ্ধার করে তাকে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ওয়াজেদুলকে মৃত ঘোষণা করেন।

 
দলে পরিবর্তন না রাখার কারণ জানালেন প্রধান নির্বাচক
  • ১১ এপ্রিল ২০২৬
দেশে প্রথম ‘কৃষকের হাট’ উদ্বোধন
  • ১১ এপ্রিল ২০২৬
এরিয়া ইনচার্জ ও হিসাবরক্ষক নেবে আকিজ গ্রুপ, সরাসরি ভাইভা অঞ…
  • ১১ এপ্রিল ২০২৬
‘ফেল করা শিক্ষার্থীরা দুই বারের বেশি সুযোগ পাবেন না’
  • ১১ এপ্রিল ২০২৬
ভ্রাম্যমাণ আদালতের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ, খাবার গেল এত…
  • ১১ এপ্রিল ২০২৬
সাকিবকে লম্বা সময়ের জন্য পেতে আশাবাদী প্রধান নির্বাচক
  • ১১ এপ্রিল ২০২৬
close