তরুণীকে জোর করে মদ পান করানোর চেষ্টা কাস্টমস সদস্যের

০৪ এপ্রিল ২০২৪, ১০:২৭ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০৭ PM
আখাউড়া স্থলবন্দর

আখাউড়া স্থলবন্দর © ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কাস্টমসে এক নারী যাত্রীকে জোর করে মদ খাওয়ার চেষ্টা করা হয়েছে। বুধবার (৩ এপ্রিল) দুপুর দেড়টার দিকে স্থলবন্দরের লাগেজ চেকিং ভবনে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার জোগেন্দ্রনগর এলাকার সঞ্জিত সাহা, তার বোন ঐশি সাহা ও আরেক আত্মীয় বেলা দেড়টার দিকে বৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন। এ সময় তাদের ব্যাগ তল্লাশি করে একটি মদের বোতল পাওয়া যায়। এটি নিতে হলে কাস্টমসকে ১ হাজার টাকা দিতে হবে বলে জানানো হয়। তবে প্রত্যেক বিদেশী যাত্রী একটি করে মদের বোতল আনতে পারবে- এমন নিয়মের কথা বলার পর কাস্টমসের সদস্য রুবেল নামের একজন ক্ষিপ্ত হয়ে উঠেন।

এরই মধ্যে রুবেল বলতে থাকেন যে- ওই যাত্রীরা মাদক ব্যবসায়ী। আর ব্যবসায়ী না হলে এখনই মদের বোতল ভেঙে খেতে হবে। পরবর্তীতে উত্তেজিত রুবেল তখন মদের বোতল ভেঙে পানিতে মিশিয়ে ঐশিকে খেতে বলেন। এতে ভাইয়ের সামনে বিব্রত হন ঐশি। পরে সঞ্জিতের কাছেও মদের গ্লাস নিয়ে যায় রুবেল। তখন ভারতীয় ওই যাত্রীদেরকে নানারকম ভয়ভীতি দেখানো হয়। পরে খবর পেয়ে ওই যাত্রীদের পরিচিতরা ঘটনাস্থলে ছুটে যান।

ঐশি সাহা বলেন, ‘আমি বলেছি আমার বয়স ১৮ পার হয়েছে। মদ পান করতে হলে বাসায় করব। আপনাদের সামনে কেন করতে হবে? তবুও জোর করে তা পান করানোর চেষ্টা করা হয়।’

এ বিষয়ে জানতে চাইলে আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা আব্দুল কাইয়ুম তালুকদার বলেন, এটা ভুল বুঝাবুঝি ছিল। দায়িত্বে যিনি ছিলেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence