শতাধিক মানুষের মাঝে ছাত্রলীগ নেতার সাহরি বিতরণ

০৩ এপ্রিল ২০২৪, ১০:২৭ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০৭ PM

শারীরিকভাবে অক্ষম ও মানসিক বিকারগ্রস্ত শতাধিক মানুষের মাঝে সাহরি বিতরণ করেছেন কবি জসীম উদদীন হল ছাত্রলীগের সভাপতি ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি মো. সুমন খলিফা।

মঙ্গলবার (২ মার্চ) দিবাগত রাতে হাইকোর্ট মোড়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর, ঢাকা মেডিকেল কলেজ সংলগ্ন এলাকায় সাহরি বিতরণ করেন তিনি।

সুমন জানান, এর আগে রমজানের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিনে প্রায় ২০০ মানুষের মাঝে সেহরি বিতরণ করেছেন। এছাড়া পুরো রমজান মাসব্যাপী সুমনকে বিভিন্ন জায়গায় সাহরি এবং ইফতার সামগ্রী বিতরণ করতে দেখা যায়।

জানতে চাইলে সুমন বলেন- জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশে আমার আশেপাশের কোন মানুষ বিশেষ করে শারীরিকভাবে অসুস্থ এবং মানসিকভাবে বিকারগ্রস্ত যাতে সাহরি না খেয়ে থাকে তার জন্যই আমার এই ক্ষুদ্র প্রয়াস। তিনি বলেন- বাকি রমজানগুলোর প্রতিটি সাহরিতে এই অসুস্থ মানুষগুলোর জন্য সাহরি নিয়ে আমি পাশে থাকবো। 

এই তরুণ ছাত্রলীগ নেতা মনে করেন- সবাই যদি সাধ্য অনুযায়ী মানুষ এবং সমাজের প্রয়োজনে কাজ করে তাহলেই বাংলাদেশকে ক্ষুধা এবং দারিদ্র্যমুক্ত করা সম্ভব।

স্ত্রীর কাছে টাকা দাবির পর হোটেলকক্ষে মিলল শিক্ষকের মরদেহ
  • ২০ অক্টোবর ২০২৬
ঢাকা-১১ আসনের নাগরিক ভোগান্তি নিয়ে স্ট্যাটাস ভাইরাল, মন্তব্…
  • ২০ অক্টোবর ২০২৬
কুয়েট ৬২ ক্যাটাগরিতে নিয়োগ দেবে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, …
  • ২০ অক্টোবর ২০২৬
দুর্গাপূজা দেখতে গিয়ে নিখোঁজ, ২ দিন পর কলেজ ছাত্রের মরদেহ উ…
  • ২০ অক্টোবর ২০২৬
কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ…
  • ২০ অক্টোবর ২০২৬
ইন্টার্নশিপ করুন জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ে, আবেদন ১ নভেম্বর পর…
  • ২০ অক্টোবর ২০২৬