আওয়ামী লীগের উপ কমিটিতে রাব্বানী-জয়-লেখক

১১ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১৬ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১০:১৬ AM
রাব্বানী-জয়-লেখক

রাব্বানী-জয়-লেখক © ফাইল ছবি

বাংলাদেশ আওয়ামী লীগের নবগঠিত যুব ও ক্রীড়া উপ কমিটির সদস্য পদ পেয়েছেন সাবেক তিন ছাত্রনেতা। এদের মধ্যে দুজনই ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। অপরজন ছিলেন সংগঠনটির সাবেক সভাপতি। 

শনিবার (১০ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত ১৪০ সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়।

এ কমিটিতে স্থান পাওয়া ছাত্রনেতারা হলেন- ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। এ কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন গেল বছরই পেয়েছেন ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য পদ। তবে রাব্বানী পেয়েছেন যুব ও ক্রীড়া উপ কমিটির সদস্য পদ।

একই কমিটির অন্য দুই ছাত্রনেতার মধ্যে আল নাহিয়ান খান জয় ছিলেন ছাত্রলীগের সাবেক সভাপতি ও লেখক ভট্টাচার্য ছিলেন একই কমিটির সাধারণ সম্পাদক। এবার তারা দুজন একসঙ্গে পেয়েছেন আওয়ামী লীগে দলীয় পদ।

আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ-কমিটির চেয়ারম্যান করা হয়েছে মোজাফফর হোসেন পল্টুকে। কমিটির কো-চেয়ারম্যান করা হয়েছে হারুনুর রশিদকে। আর মাশরাফী বিন মোর্তজাকে সদস্য সচিব করা হয়েছে।

ভোলায় তরমুজের বাজারে ধস, দিশেহারা চাষি-ব্যবসায়ী
  • ২৯ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে রামুতে পাহাড় কাটার মহোৎসব, জড়িত প্রভাবশালীরা
  • ২৯ মার্চ ২০২৬
১৫ দিন ধরে উপাচার্য নেই পাবিপ্রবিতে, নিজস্ব ক্যাম্পাস থেকে …
  • ২৯ মার্চ ২০২৬
৬ সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির চূড়ান্ত প্রার্থী হচ্ছেন য…
  • ২৯ মার্চ ২০২৬
রামেক হাসপাতালে হামে আক্রান্ত ১২ শিশুর মৃত্যু
  • ২৯ মার্চ ২০২৬
ইফএফটিতে মাদ্রাসা শিক্ষকদের বেতন জটিলতা, নেপথ্যে মেয়াদোত্তী…
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence