আমি প্রোডাক্ট অব শেখ হাসিনা: ব্যারিস্টার সুমন

০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩১ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৪৫ AM
ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন © সংগৃহীত

সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলেছেন- তুমিতো ফেসবুকের এমপি। আমাকে আপনারা ফেসবুকের এমপি বলেন। এটাও কিন্তু নেত্রীর কারণেই, সজীব ওয়াজেদ জয়ের কারণে এবং জুনাইদ আহমেদ পলকের কারণে। আমি যদি প্রোডাক্ট অব ফেসবুক হই, আসলে আমি প্রোডাক্ট অব শেখ হাসিনা। কারণ উনি যদি ডিজিটালাইজড না করতেন, তাহলে আমি ৫ মিলিয়ন, ৮ মিলিয়ন ফলোয়ার নিয়ে বিপ্লব ঘটাইতে পারতাম না। 

শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জের চুনারুঘাটের ডিসিপি উচ্চ বিদ্যালয় মাঠে তারুণ্যের সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। 

ব্যারিস্টার সুমন বলেন, আজ শুধু সুমন ভাই বললে হবে না, পলক ভাই বলতে হবে। পলক ভাই আজ চুনারুঘাট-মাধবপুরের তরুণদের জন্য ডিজিটাল সেন্টার স্থাপনের ঘোষণা দেবেন। তাই পলক ভাইয়ের স্লোগান দিতে হবে। আমার রাজনীতির অভিভাবক জেলা আওয়ামী লীগ সভাপতি হবিগঞ্জ-৩ আসনের এমপি মো. আবু জাহিরের স্লোগান দিতে, না হলে কোথায় কীভাবে কী উন্নয়ন কাজ করতে হবে তা জানতে পারব না। 

তিনি আরও বলেন, সংসদ সদস্য হওয়ার পর থেকে এ অনুষ্ঠানটি আয়োজনসহ এখন পর্যন্ত সাড়ে ২৭ লাখ টাকা খরচ করেছি, কিন্তু সরকারি বরাদ্দের ১১০০ কম্বল ছাড়া কিছুই পাইনি। ব্যারিস্টারির ইনকাম দিয়ে এখনো চলছি। তবে এখন সংসদ সদস্য হওয়ায় লাভ হয়েছে। আগে কোনো মক্কেল আসলে ব্যারিস্টার বলে ৫০ হাজার দিত, এখন এমপি বলে দেয় ১ লাখ।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আবু জাহির ও  হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ময়েজ উদ্দিন শরীফ। সমাবেশের সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোছা. জিলুফা সুলতানা।

এছাড়াও উপস্থিত ছিলেন ‘নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের’ প্রতিষ্ঠাতা ইকবাল বাহার, ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির, তৌহিদ আফ্রিদি, গায়ক তাসরিফ খান, ভিডিও ব্লগার সোলায়মান সুখন এবং সাংবাদিক ফারাবি হাফিজ।

শিগগিরই আসছে মহানগর ছাত্রদলের নতুন কমিটি, আলোচনায় যারা
  • ২২ অক্টোবর ২০২৬
মহিলা দলের পদ ছাড়তে অব্যাহতি চেয়ে নেত্রীর আবেদন
  • ২২ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পে-স্কেল নিয়ে নতুন যে তথ্য দিলেন মাউশি ডিজি
  • ২২ অক্টোবর ২০২৬
দিনে বিদ্যুৎ মেলে ৪ ঘণ্টা, ইউনিট ৪২ টাকা—আরও ১০ টাকা বাড়ান…
  • ২২ অক্টোবর ২০২৬
সকালে কিশমিশ ভেজানো পানির পাঁচ উপকারিতা
  • ২২ অক্টোবর ২০২৬
ফের বন্ধ সাজেক ভ্যালি, পর্যটকদের ফিরতে নির্দেশ
  • ২২ অক্টোবর ২০২৬