ফের দেশের সর্বনিম্ন তাপমাত্রা নামল ১০ ডিগ্রির নিচে

০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩৬ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৪৫ AM

© সংগৃহীত

দুই দিন পর আবারও দেশের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে। আজ শনিবার দেশের উত্তরাঞ্চলের জেলা পঞ্চগড়ের তেতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। ফলে মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে অঞ্চলটি। জেলা আবহাওয়া অফিস এ তথ্য নিশ্চিত করেছে।

জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যাবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, গতকালের পর আবার তাপমাত্রা নিম্নমুখী হয়েছে। দুইদিন ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ডের পর শনিবার ভোর ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে কুয়াশা নেই। মাঘ মাস পর্যন্ত তাপমাত্রা ওঠানামা করতে পারে।

এদিকে গতকাল আবহাওয়া অধিদপ্তর জানায়, শনিবার থেকে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির প্রবণতা কমতে পারে। গতকাল বৃহস্পতিবার দিনে ও রাতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে। এ অবস্থা শুক্রবারেও চলবে এবং শনিবার সকালের পর থেকে ধীরে ধীরে কমে আসবে। 

গতকাল শুক্রবার সাতক্ষীরায় সর্বোচ্চ ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ট্যাগ: জাতীয়
শিগগিরই আসছে মহানগর ছাত্রদলের নতুন কমিটি, আলোচনায় যারা
  • ২২ অক্টোবর ২০২৬
মহিলা দলের পদ ছাড়তে অব্যাহতি চেয়ে নেত্রীর আবেদন
  • ২২ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পে-স্কেল নিয়ে নতুন যে তথ্য দিলেন মাউশি ডিজি
  • ২২ অক্টোবর ২০২৬
দিনে বিদ্যুৎ মেলে ৪ ঘণ্টা, ইউনিট ৪২ টাকা—আরও ১০ টাকা বাড়ান…
  • ২২ অক্টোবর ২০২৬
সকালে কিশমিশ ভেজানো পানির পাঁচ উপকারিতা
  • ২২ অক্টোবর ২০২৬
ফের বন্ধ সাজেক ভ্যালি, পর্যটকদের ফিরতে নির্দেশ
  • ২২ অক্টোবর ২০২৬