বিশ্ব ইজতেমায় দেশের বৃহত্তম জুমার জামাত অনুষ্ঠিত

০২ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৩১ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৫২ AM
বিশ্ব ইজতেমায় দেশের বৃহত্তম জুমার জামাত অনুষ্ঠিত

বিশ্ব ইজতেমায় দেশের বৃহত্তম জুমার জামাত অনুষ্ঠিত © টিডিসি ফটো

গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে দেশের বৃহত্তম জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫১ মিনিটে নামাজ শেষ হয়। এর আগে দুপুর ১টা ৩৮ মিনিটে খুতবা শুরু হয়। 

নামাজে ইমামতি করেন তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরুব্বি এবং কাকরাইল মারকাজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা জুবায়ের। বিষয়টি নিশ্চিত করেছেন ইজতেমার প্রথম পর্বের মিডিয়া সমন্বয়ক মো. হাবিবুল্লাহ রায়হান।

দেশের বৃহত্তম এই জুমার নামাজে শরিক হতে ইজতেমায় অংশ নেওয়া লাখো মুসল্লির পাশাপাশি গাজীপুর ও আশপাশের বিভিন্ন জেলার মুসল্লিরা অংশ নেন। এ সময় পুরো ইজতেমা মাঠ মুসল্লিদের অংশগ্রহণে পরিপূর্ণ হয়ে যায়। জায়গা না পেয়ে অনেক মুসল্লিদের সড়ক-ফুটপাতে অবস্থান নিতে দেখা যায়।

এর আগে শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে প্রথম পর্বের প্রথম দিনের ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

ট্যাগ: জাতীয়
শিগগিরই আসছে মহানগর ছাত্রদলের নতুন কমিটি, আলোচনায় যারা
  • ২২ অক্টোবর ২০২৬
মহিলা দলের পদ ছাড়তে অব্যাহতি চেয়ে নেত্রীর আবেদন
  • ২২ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পে-স্কেল নিয়ে নতুন যে তথ্য দিলেন মাউশি ডিজি
  • ২২ অক্টোবর ২০২৬
দিনে বিদ্যুৎ মেলে ৪ ঘণ্টা, ইউনিট ৪২ টাকা—আরও ১০ টাকা বাড়ান…
  • ২২ অক্টোবর ২০২৬
সকালে কিশমিশ ভেজানো পানির পাঁচ উপকারিতা
  • ২২ অক্টোবর ২০২৬
ফের বন্ধ সাজেক ভ্যালি, পর্যটকদের ফিরতে নির্দেশ
  • ২২ অক্টোবর ২০২৬