কাল থেকে কমছে বৃষ্টির প্রবণতা

০২ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২৬ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৫২ AM

© সংগৃহীত

আগামীকাল শনিবার থেকে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির প্রবণতা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার দিনে ও রাতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে এ অবস্থা শুক্রবারেও চলবে এবং শনিবার সকালের পর থেকে ধীরে ধীরে কমে আসবে। 

ঢাকার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. আবুল কালাম মল্লিক বলেন, শুক্রবারও থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হবে। তবে, শনিবার দুপুর থেকে বৃষ্টির প্রবণতা কমবে। দুই-তিন দিন বৃষ্টির পর রোববার ও সোমবার তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে এরপরেই আবার তাপমাত্রা বেড়ে যাবে। এই ফেব্রুয়ারি মাসে শীতও থাকবে, গরমও থাকবে।

এছাড়াও তিনি জানান, তাপমাত্রা কমলেও ১২-১৪ ডিগ্রির মধ্যে থাকবে। শৈত্যপ্রবাহের সম্ভাবনা কম। বিচ্ছিন্নভাবে হতে পারে। আর মার্চ মাসে গরম পড়ে যাবে।

আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার খুলনা, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দুয়েক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 

এছাড়া দেশের অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তবে আজ মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌ-পরিবহন যোগাযোগে সাময়িক বিঘ্ন ঘটতে পারে।

এছাড়া, রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শুক্রবার সন্ধ্যা থেকে চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া আজ সাতক্ষীরায় সর্বোচ্চ ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

হামলা স্থগিত ট্রাম্পের, ২ সপ্তাহের জন্য হরমুজ খুলতে সম্মত ই…
  • ০৮ এপ্রিল ২০২৬
আজ সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ এপ্রিল ২০২৬
আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
close