অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে সাতক্ষীরা পুলিশ সুপার

৩১ জানুয়ারি ২০২৪, ০৯:১৫ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৫৩ AM
অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ

অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ © টিডিসি ফটো

সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে গরীব, দুস্থ, প্রতিবন্ধী, ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাত্রে শহরের খুলনা রোড মোড়, সংগীতা মোড়, হাটের মোড় ও সাতক্ষীরা মেডিকেল কলেজ এলাকায় কম্বল বিতরণ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আমিনুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আতিকুল ইসলাম, সদর ট্রাফিকের টিআই (প্রশাসন) শ্যামল কুমার চৌধুরীসহ সাতক্ষীরা জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ ।

ট্যাগ: পুলিশ
শেষ মুহূর্তে বাতিল অ্যাশেজের কনসার্ট
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, ছেলে আহত
  • ১৮ এপ্রিল ২০২৬
কোচিং বাণিজ্য বন্ধে ব্যবস্থা নিয়েছে সরকার: প্রতিমন্ত্রী
  • ১৮ এপ্রিল ২০২৬
এনসিপি বরাবরই তাদের সঙ্গে যোগ দিতে বলছে, গুঞ্জন নিয়ে খোলামে…
  • ১৮ এপ্রিল ২০২৬
বুটেক্সে থিসিস ও ইন্টার্নে নগণ্য বাজেট: ভোগান্তিতে শিক্ষার্…
  • ১৮ এপ্রিল ২০২৬
চবিতে সময় টিভির ক্যাম্পাস প্রতিনিধিসহ ৩ শিক্ষার্থীকে স্থানী…
  • ১৮ এপ্রিল ২০২৬