প্রতিবেশী কলেজ শিক্ষার্থীদের সঙ্গে মারামারিতে না জড়ানোর নির্দেশ সিটি কলেজের

২৮ জানুয়ারি ২০২৪, ১২:০৯ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩২ PM
ঢাকা সিটি কলেজ

ঢাকা সিটি কলেজ © সংগৃহীত

ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা যেন প্রতিবেশী কোনো কলেজের শিক্ষার্থীর সঙ্গে মারামারি বা ঝামেলায় না জড়ায়। এমনকি কোনোরূপ প্রত্যক্ষ বা পরোক্ষ (সামাজিক যোগাযোগমাধ্যমে) উসকানিও না দিতে নির্দেশ করা হয়েছে।

শনিবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ অধ্যাপক বেদার উদ্দিন আহমেদের বরাতে জরুরি এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,  কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের সতর্ক করে বলা হয়েছে, মাত্র ১ মাস পরেই (মার্চ মাসে) তাদের ২য় সেমিস্টার ফাইনাল (টেস্ট) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় সব বিষয়ে উত্তীর্ণ না হলে ফরম ফিলাপের সুযোগ থাকবে না। তাই এখন ক্লাস এবং পরীক্ষার প্রস্তুতি ছাড়া অন্য কোনো দিকে মনোযোগ না দেওয়ার জন্য বলা হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, কেউ যদি এই নির্দেশ অমান্য করে ঝামেলায় জড়ায় তাহলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কঠোর অবস্থানে রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে সতর্ক করা হয়েছে ফেসবুকে বুলিংয়ের বিষয়েও।

বিজ্ঞপ্তিতে সিটি কলেজ শিক্ষার্থীদের ধৈর্য ও সংযম প্রদর্শন করার কথা উল্লেখ করে আরো বলা হয়েছে, ঢাকা সিটি কলেজের কষ্টার্জিত সুনাম ও ঐতিহ্য অক্ষুণ্ন রাখার লক্ষ্যে শিক্ষার্থীদেরকে ধৈর্য ধারণ ও সংযম প্রদর্শন করতে হবে। উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসন যথাযথভাবে অবগত আছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা চলছে।

আরও পড়ুন: ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, বাস ভাংচুর

এর আগে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুর ১২ টায় সাইন্সল্যাব এলাকায় ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছিল। দুই কলেজের শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, বেলা সাড়ে ১১ টার দিকে সিটি কলেজের সামনে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে একা পেয়ে মারধর করে সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থী৷ পরে ঐ শিক্ষার্থীকে সিটি কলেজে আটকে রাখা হয়৷

এই ঘটনা ঢাকা কলেজ ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা সিটি কলেজের দিকে এগিয়ে যায়। এর মধ্যে সিটি কলেজের সামনে, সাইন্সল্যাব এলাকা এবং ঢাকা কলেজের সামনের রাস্তায় কয়েকদফা সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় সাইন্সল্যাব এলাকায় একটি লেগুনা ও বাস ভাংচুর চালায় শিক্ষার্থীরা।

এমপিওভুক্ত স্কুল-কলেজে শূন্য পদের সংখ্যা জানালেন শিক্ষামন্ত…
  • ০৮ এপ্রিল ২০২৬
চুয়াডাঙ্গায় ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে আহত ৫
  • ০৮ এপ্রিল ২০২৬
জাপান সাগরের দিকে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া 
  • ০৮ এপ্রিল ২০২৬
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকল…
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মানববন্ধন করতে আসা এসএসসি পরীক্ষার্…
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি শেয়ার করল হোয়াইট হা…
  • ০৮ এপ্রিল ২০২৬
close