বেপরোয়া গতির পিকআপের ধাক্কায় প্রাণ গেল শিক্ষকের 

২৮ জানুয়ারি ২০২৪, ০৯:০১ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩২ PM
নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল

নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল © সংগৃহীত

নেত্রকোণা জেলা শহরে বেপরোয়া গতির মিনি পিকআপের ধাক্কায় আব্দুল গনি (৫৮) নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। শনিবার (২৭ জানুয়ারি) রাত ৮টার দিকে শহরের প্রাণকেন্দ্র মুক্তারপাড়া এলাকায় আঞ্জুমান স্কুলের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল গনি নেত্রকোণা সদর উপজেলার মেদনী ইউনিয়নের নিশ্চিতপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। তিনি নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, আব্দুল গনি মাস্টার শনিবার রাত ৮টার দিকে আঞ্জুমান আদর্শ সরকারী উচ্চ বিদ্যালয়ের সামনের সড়ক পার হচ্ছিলেন। এ সময় স্থানীয় মেছুয়া বাজার থেকে ময়মনসিংহগামী একটি মিনি পিকআপ তাকে ধাক্কা দিলে তিনি মাথায় গুরুতর আঘাত পান।

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম (পিপিএম) জানান, পিকআপভ্যানটি আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত পক্রিয়া চলমান রয়েছে।

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close