৩০ জানুয়ারি কর্মসূচি দিল আওয়ামী লীগও

২৭ জানুয়ারি ২০২৪, ০৫:৩১ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩৭ PM
বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সমাবেশ

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সমাবেশ © সংগৃহীত

আগামী ৩০ জানুয়ারি সারা দেশে সমাবেশ করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। ওই দিন দলটি দেশের সব মহানগর, জেলা ও উপজেলায় শান্তি, গণতন্ত্র ও উন্নয়ন সমাবেশ করবে।

আজ শনিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এক সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ ঘোষণা দেন। এর আগে আজ বিএনপি ৩০ জানুয়ারি দেশের সব মহানগর, জেলা, উপজেলা, থানা ও পৌরসভায় কালো পতাকা মিছিল কর্মসূচি ঘোষণা করে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত ‘বিএনপি-জামায়াতের অগণতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আওয়ামী লীগের শান্তি ও গণতন্ত্রের’ আজকের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ৩০ জানুয়ারি শান্তি, গণতন্ত্র ও উন্নয়ন সমাবেশ হবে সব মহানগর, জেলা ও উপজেলায়। সেদিন আপনারা লাল–সবুজ পতাকা হাতে গণতন্ত্র, শান্তি ও উন্নয়ন কীভাবে হবে, সেই কথা বলবেন। সারা দেশে আমাদের নেতা-কর্মীরা পাহারায় থাকবেন।

এর আগে আজ রাজধানীর নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশ ও কালো পতাকা মিছিল কর্মসূচি পালন করে বিএনপি। সেখান থেকে ৩০ জানুয়ারি দেশের সব মহানগর, জেলা, উপজেলা, থানা ও পৌরসভায় কালো পতাকা মিছিল কর্মসূচি পালনের ঘোষণা দেয় তারা। ‘অবৈধ ডামি সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীন জাতীয় সংসদ নির্বাচনের’ দাবিতে এ কর্মসূচি পালন করবে দলটি।

নেত্রকোনা বিশ্ববিদ্যালয় পরিদর্শনে সিনিয়র সচিব আবদুল খালেক
  • ২২ অক্টোবর ২০২৬
এবার সৌদি আরবের কিং ফাহাদ বিমানবন্দরে হামলা, নিহত ১
  • ২২ অক্টোবর ২০২৬
ইউনিসেফে চাকুরির প্রলোভনে অর্থ আত্মসাৎ, চক্রের মূলহোতাসহ গ্…
  • ২২ অক্টোবর ২০২৬
কক্সবাজারে সাগরে ভেসে যাওয়া আরও একজনের লাশ উদ্ধার
  • ২২ অক্টোবর ২০২৬
দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরিতে কত?
  • ২২ অক্টোবর ২০২৬
ফোন দিলেই ইয়াবার ‘হোম ডেলিভারি’, মাদকের ভয়াল ফাঁদে স্কুলশিক…
  • ২২ অক্টোবর ২০২৬