নির্বাচনের পর বিএনপির প্রথম কমসূচি আজ

২৭ জানুয়ারি ২০২৪, ০৮:৩৬ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩৭ PM
বিএনপি

বিএনপি © টিডিসি ফটো

দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলসহ এক দফা দাবি আদায়ে কালো পতাকা মিছিল করবে বিএনপি। দ্বাদশ  জাতীয় সংসদ নির্বাচনের পর রাজপথে নিজেদের শক্তির পরীক্ষা দিতে কালো পতাকা মিছিলের কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি। নির্বাচনের পর আনুষ্ঠানিকভাবে এটাই রাজপথে দলটির প্রথম কর্মসূচি। 

আজ শনিবার (২৭ জানুয়ারি) দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে কাকরাইল ও মালিবাগ মোড় হয়ে মগবাজার মোড়ে গিয়ে শেষ হবে। মিছিলে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরাসহ কেন্দ্রীয় এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেবেন।

এছাড়াও, ১২ দলীয় জোটের উদ্যোগে দুপুর ১২টা ৩০ মিনিটে বিজয় নগর পানির ট্যাংকের সামনে থেকে, জাতীয়তাবাদী সমমনা জোট বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে, গণফোরাম ও পিপলস পার্টি বেলা ৩টা ৩০ মিনিটে মতিঝিল নটরডেম কলেজের উল্টো দিক থেকে, এলডিপি বেলা ১১টা বিজয় নগর পানির ট্যাংকের সামনে থেকে কালো পতাকা মিছিল করবে। অপরদিকে, এবি পার্টি বেলা ৩টা ৩০ মিনিটে বিজয় নগর দলীয় অফিস সংবাদ সম্মেলন করবে।

গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
সংসদে মানবাধিকার কমিশন ও গুম অধ্যাদেশ পাসের আহ্বান
  • ০৯ এপ্রিল ২০২৬
দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
close