তাপমাত্রা নামল ৫.৮ ডিগ্রি সেলসিয়াসে, ৪ বিভাগে হবে বৃষ্টি

২৬ জানুয়ারি ২০২৪, ১০:২৪ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩৮ PM

© সংগৃহীত

দেশের সর্ব উত্তরের জনপদ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ঘনকুয়াশা ও উত্তরের হিমশীতল বাতাসে জবুথবু হয়ে পড়েছে জনজীবন। বেশ কয়েকদিন ধরে বয়ে চলছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। আজ শীত আরও বেড়েছে। আজ তীব্র শৈত্যপ্রবাহ চলছে পঞ্চগড়ে। চলতি মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা আজ রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে। শুক্রবার সকালে ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। 

বিষয়টি  নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক। তিনি জানান, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সকাল ৬টা ১ মিনিটে ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। 

এছাড়া দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির আভাস দিয়েছেন আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক। তিনি বলেন, ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও চট্টগ্রামসহ দেশের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। 

সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে সেখানে মৃদু শৈত্যপ্রবাহ থাকে বলে গণ্য করা হয়। ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামলে তা হয় মাঝারি শৈত্যপ্রবাহ। ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলো তীব্র শৈত্যপ্রবাহ।

বৃহস্পতিবার ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টি ঝরেছে। তবে বৃষ্টি হলেও সর্বনিম্ন তাপমাত্রা আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। তারপরও দেশের ২১টি জেলায় বয়ে গেছে মৃদু শৈত্যপ্রবাহ। 

নেত্রকোনা বিশ্ববিদ্যালয় পরিদর্শনে সিনিয়র সচিব আবদুল খালেক
  • ২২ অক্টোবর ২০২৬
এবার সৌদি আরবের কিং ফাহাদ বিমানবন্দরে হামলা, নিহত ১
  • ২২ অক্টোবর ২০২৬
ইউনিসেফে চাকুরির প্রলোভনে অর্থ আত্মসাৎ, চক্রের মূলহোতাসহ গ্…
  • ২২ অক্টোবর ২০২৬
কক্সবাজারে সাগরে ভেসে যাওয়া আরও একজনের লাশ উদ্ধার
  • ২২ অক্টোবর ২০২৬
দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরিতে কত?
  • ২২ অক্টোবর ২০২৬
ফোন দিলেই ইয়াবার ‘হোম ডেলিভারি’, মাদকের ভয়াল ফাঁদে স্কুলশিক…
  • ২২ অক্টোবর ২০২৬