অটিজম স্কুলগুলোতে শিক্ষার্থী আছে, সুযোগ-সুবিধা নেই: দীপু মনি

২৫ জানুয়ারি ২০২৪, ০৪:১৯ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩৮ PM
সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি

সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি © ফাইল ছবি

সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, মিনিমাম সুযোগ-সুবিধার ব্যবস্থা না করে কয়েকজন ছাত্র-ছাত্রী (অটিজম) নিয়ে স্কুল খুলে এমপিও চায়। (এভাবে) পাবলিক টয়লেটের মতো অটিজম স্কুল তৈরি হচ্ছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর-১৪ নম্বর সূবর্ণ ভবনে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, এনডিডি সুরক্ষা ট্রাস্টের কার্যক্রম সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, এসব স্কুলগুলোতে অটিজম ছাত্রছাত্রী আছে কিন্তু অন্য কোনো সুযোগ-সুবিধা নাই। এসব স্কুল শুধু ছাত্র-ছাত্রী নিয়েই এমপিওভুক্ত হতে চায়।

দীপু মনি বলেন, আমি মন্ত্রণালয়ের হয়ে কাজ শুরু করে দিতে পারি বা চালিয়ে যেতে পারি। কাজ শেষ করার আশ্বাস দিতে পারব না।

তিনি বলেন, আগে যে মন্ত্রণালয়ে ছিলাম, সেখান থেকে এখন এই মন্ত্রণালয় আমাকে দেওয়া হয়েছে। এখন দেখছি অনেকে বইয়ের পৃষ্ঠা ছিঁড়ছেন, তারা যাই করুক আমাদের এগিয়ে যেতে হবে।

ছেলের রোজা নিয়ে গর্ব, শৈশবের স্মৃতিতে ভাসলেন তাসকিন
  • ২১ মার্চ ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ঈদ ভাবনা ও প্রত্যাশা
  • ২১ মার্চ ২০২৬
আসন্ন সিরিজের জন্য দোয়া চাইলেন মুশফিক
  • ২১ মার্চ ২০২৬
পেটের স্বাস্থ্যের জন্য যেসব খাবার উপকারী
  • ২১ মার্চ ২০২৬
ডিজিটাল সালামীর যুগে ফিকে হচ্ছে নতুন টাকার উচ্ছ্বাস
  • ২১ মার্চ ২০২৬
ইরাকে গোয়েন্দা সদর দপ্তরে হামলা, এক কর্মকর্তা নিহত
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence