মারা গেলেন চিত্রনায়ক আরিফিন শুভর মা

২৫ জানুয়ারি ২০২৪, ০৮:৪১ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩৯ PM

© সংগৃহীত

চিত্রনায়ক আরিফিন শুভর মা খাইরুন নাহার মারা গেছেন। বুধবার দিবাগত রাত ১১টা ৫৫ মিনিটে রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন ঢালিউডের আরেক আলোচিত নায়ক জায়েদ খান।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘চিত্রনায়ক আরিফিন শুভর মা গতকাল রাত ১১.৫৫ মিনিটে রাজধানীর নিউরো সায়েন্স হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অদ্য বাদ ফযর জানাজা এবং শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফনকাজ সম্পন্ন হবে।’

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ মুক্তির পর থেকেই আলোচনায় আরিফিন শুভ। সিনেমায় তিনি শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেন। তার অভিনয় আলোচিত হয়েছে বিভিন্ন মহলে।

আমার বিরুদ্ধে অপপ্রচার চালায়, আমি নাকি পরীক্ষার দিন রুটিন দ…
  • ১৭ এপ্রিল ২০২৬
প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ২৫ …
  • ১৭ এপ্রিল ২০২৬
বাকিতে চা না দেয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ দেখতে স্টেডিয়ামে জাইমা রহমান
  • ১৭ এপ্রিল ২০২৬
রাশিয়ার তেল আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক…
  • ১৭ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে এসএ গ্রুপ, কর্মস্থল চট্টগ্রাম
  • ১৭ এপ্রিল ২০২৬