আসিফ মাহতাবকে গ্রেফতার দাবি জাসদের

২৪ জানুয়ারি ২০২৪, ০৮:১৫ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩৯ PM
আসিফ মাহতাব

আসিফ মাহতাব © ফাইল ছবি

সপ্তম শ্রেণির ইতিহাস ও সমাজিক বিজ্ঞান বইয়ে ট্রান্সজেন্ডার ও হিজড়া বিষয় নিয়ে উস্কানি দেয়ার মাধ্যমে উত্তেজনা ও অশান্তি সৃষ্টির দায়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অব্যাহতিপ্রাপ্ত খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাব উৎসকে গ্রেফতারের দাবি জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।
  
বুধবার (২৪ জানুয়ারি) এক বিবৃতিতে জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এই দাবি জানান।

জাসদ নেতারা বলেন, ‘চরম উগ্র, জঙ্গি ও ধর্মব্যবসায়ী আসিফ মাহতাব উৎস ট্রান্সজেন্ডার ও হিজড়া ইস্যুতে ধর্মের অপব্যাখ্যা ও অপব্যবহার এবং বিজ্ঞান শিক্ষার বিরোধিতা করে উত্তেজনা ও অশান্তি সৃষ্টি করতে চাইছেন। তাকে অবিলম্বে গ্রেফতার ও আইনের আওতায় আনতে হবে।’

বিবৃতিতে এই উগ্রবাদী, জঙ্গিবাদী ও ধর্মান্ধ রাজনৈতিক ধারার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য শুভবুদ্ধি সম্পনœ সকল রাজনৈতিক ও সামাজিক শক্তিকে আহ্বান জানানো হয়।

বিবি সাওদার মুক্তি চেয়ে সাদিক কায়েমের কড়া স্ট্যাটাস
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবির অফিস চলবে নতুন সময়সূচিতে
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ফের কমল পদ, আসছে আরও একটি নিয়োগ বিজ…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঝড়ে রেল লাইনে গাছ উপড়ে পড়ায় ঢাকা-নোয়াখালি রুটে ট্রেন চলাচলে…
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগে নারীর তুলনায় পুরুষের আবেদন ৮ গুন …
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন কতদিনের মধ্যে, জান…
  • ০৭ এপ্রিল ২০২৬
close