মাশরাফিসহ ৫ জনকে হুইপ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

২৩ জানুয়ারি ২০২৪, ০৭:১১ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৪০ PM

© সংগৃহীত

মাশরাফি বিন মুর্তজাসহ ৫ জনকে জাতীয় সংসদের হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও পৃথক বিজ্ঞাপনে মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরীকে চিফ হুইপ হিসেবে নিযুক্ত করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি দ্বাদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে মাদারীপুর-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরীকে নিযুক্ত করেছেন। এ বিষয়ে সংসদ সচিবালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আলাদা প্রজ্ঞাপনে পাঁচজনকে হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নড়াইল–২ আসনের সংসদ সদস্য মাশরাফি ছাড়া অন্য হুইপরা হলেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম, জয়পুরহাট-২ আসনের আবু সাঈদ আল মাহমুদ (স্বপন), নারায়ণগঞ্জ-২ আসনের মো. নজরুল ইসলাম (বাবু) ও কক্সবাজার-৩ আসনের সাইমুম সরওয়ার কমল। তাদের মধ্যে ইকবালুর রহিম ও আবু সাঈদ আল মাহমুদ সদ্য বিদায়ী একাদশ সংসদে হুইপের দায়িত্ব পালন করেন।

দেড় মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ২৫ বার ‘স্যার’ বললেন ইউএনও, …
  • ২২ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা ও শিক্ষকের বাড়িতে ভাঙ…
  • ২২ অক্টোবর ২০২৬
নেত্রকোনা বিশ্ববিদ্যালয় পরিদর্শনে সিনিয়র সচিব আবদুল খালেক
  • ২২ অক্টোবর ২০২৬
এবার সৌদি আরবের কিং ফাহাদ বিমানবন্দরে হামলা, নিহত ১
  • ২২ অক্টোবর ২০২৬
ইউনিসেফে চাকুরির প্রলোভনে অর্থ আত্মসাৎ, চক্রের মূলহোতাসহ গ্…
  • ২২ অক্টোবর ২০২৬
কক্সবাজারে সাগরে ভেসে যাওয়া আরও একজনের লাশ উদ্ধার
  • ২২ অক্টোবর ২০২৬