২৫ স্থানের তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রির নিচে

২৩ জানুয়ারি ২০২৪, ১২:৩৮ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৪০ PM
দেশের বিভিন্ন এলাকায় শৈত্যপ্রবাহ চলছে

দেশের বিভিন্ন এলাকায় শৈত্যপ্রবাহ চলছে © ফাইল ছবি

মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ চলায় দেশের অন্তত ২৫ স্থানে তাপমাত্রা ১০ ডিগ্রির সেলসিয়াসের নিচে নেমে গেছে। একাধিক স্থানে ৬ ডিগ্রির ঘরে চলে এসেছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। অনেক স্থানে বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

দেশের জেলাগুলোর মধ্যে চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬.৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায়ও তীব্র শীত অনুভূত হচ্ছে। রাজশাহী ও রংপুর বিভাগ এবং ঢাকা জেলা বাদে বিভাগের সব জেলায় চলছে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। 

প্রকাশিত তথ্য অনুযায়ী, ঢাকা বিভাগের টাঙ্গাইল ৮.৫ ডিগ্রি, ফরিদপুর ৭.৫, মাদারীপুর ৮.৩, গোপালগঞ্জ ৭.৮ ও কিশোরগঞ্জের নিকলিতে ৮.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ ছাড়া রাজশাহীতে ৭.৮, ঈশ্বরদী ৮, বগুড়া ৯, নওগাঁর বদলগাছী ৯ এবং সিরাজগঞ্জের তাড়াশে ছিল ৮.৪ ডিগ্রি সেলসিয়াস। তবে ময়মনসিংহের কোনো জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেই।

আরো পড়ুন: কুড়িগ্রামে তাপমাত্রা নেমেছে ৭.৫ ডিগ্রিতে, চলছে মৃদু শৈত্যপ্রবাহ

এদিকে রংপুরে ৯.৬, দিনাজপুর ৮.৪, পঞ্চগড়ের তেঁতুলিয়া ৭.১, নীলফামারির ডিমলায় ৮.৫, নীলফামারির সৈয়দপুর ৮.৬ ও কুড়িগ্রামের রাজারহাটে ৭.৫, সিলেট বিভাগের মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৯.২, চট্টগ্রামের সীতাকুণ্ড ৯.৪ ও কুমিল্লা ৯.৯, খুলনায় ৯.৪, সাতক্ষীরা ৯.৫, যশোর ৮.৬ ও কুষ্টিয়ার কুমারখালীতে ৯ এবং বরিশালে ৮.৪ ও ভোলায় ৯.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এক জেলায় একদিনে মেডিকেল শিক্ষার্থীসহ দুইজনের আত্মহত্যা
  • ১৮ মার্চ ২০২৬
ইউনিলিভারের বিদ্যমান পরিবেশকদের কার্যক্রম চালিয়ে যাওয়ার অ…
  • ১৮ মার্চ ২০২৬
আইনজীবী সনদ পেলেন ঈশা খাঁ ইউনিভার্সিটির ৪০ শিক্ষার্থী
  • ১৮ মার্চ ২০২৬
নতুন উপাচার্যের দায়িত্বগ্রহণ অনুষ্ঠানেই দুই শিক্ষক লাঞ্চিত,…
  • ১৮ মার্চ ২০২৬
এসএসসি পাসেই চাকরি ইবনে সিনায়, আবেদন শেষ ৩১ মার্চ
  • ১৮ মার্চ ২০২৬
নামাজঘরের পাশে মাদক-জুয়া, প্রতিবাদ করায় কৃষকদল নেতার হামলায়…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence