সংসদে বড় দায়িত্ব পাচ্ছেন মাশরাফি

২২ জানুয়ারি ২০২৪, ০৫:৩২ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৪০ PM
মাশরাফি বিন মুর্তজা

মাশরাফি বিন মুর্তজা © ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদের সরকারি দলের হুইপ হতে যাচ্ছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও আওয়ামী লীগের এমপি মাশরাফি বিন মুর্তজা। তার সঙ্গে আরও চারজন হুইপের দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।

আজ সোমবার রাষ্ট্রপতির কার্যালয় থেকে চিফ হুইপসহ সরকার দলীয় হুইপদের নিয়োগের প্রজ্ঞাপন জারি হতে পারে বলে সংসদ সচিবালয় সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, চিফ হুইপসহ হুইপ নিয়োগের ফাইল প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। সেখানে সম্মতি মিললে রাষ্ট্রপতির নির্দেশে সচিবালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।

গত ১০ জানুয়ারি সংসদ সদস্যদের শপথের দিন সরকার দল থেকে জানানো হয়েছে চিফ হুইপ পদে নূর-ই আলম চৌধুরী লিটন বহাল থাকছেন। এ ছাড়া বর্তমান সংসদের হুইপ ইকবালুর রহিম ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন বহাল থাকছেন।

নতুন মুখ হিসেবে মাশরাফি ছাড়া আরও আছেন নজরুল ইসলাম বাবু (নারায়ণগঞ্জ-২) এবং সাইমুম সরওয়ার কমল (কক্সবাজার-৩)।

ভোলায় তরমুজের বাজারে ধস, দিশেহারা চাষি-ব্যবসায়ী
  • ২৯ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে রামুতে পাহাড় কাটার মহোৎসব, জড়িত প্রভাবশালীরা
  • ২৯ মার্চ ২০২৬
১৫ দিন ধরে উপাচার্য নেই পাবিপ্রবিতে, নিজস্ব ক্যাম্পাস থেকে …
  • ২৯ মার্চ ২০২৬
৬ সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির চূড়ান্ত প্রার্থী হচ্ছেন য…
  • ২৯ মার্চ ২০২৬
রামেক হাসপাতালে হামে আক্রান্ত ১২ শিশুর মৃত্যু
  • ২৯ মার্চ ২০২৬
ইফএফটিতে মাদ্রাসা শিক্ষকদের বেতন জটিলতা, নেপথ্যে মেয়াদোত্তী…
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence