তালা ভেঙে বিএনপি কার্যালয়ে ঢুকলেন নেতাকর্মীরা

১১ জানুয়ারি ২০২৪, ১২:২৫ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১০ AM
তালা ভেঙে বিএনপি কার্যালয়ে ঢুকলেন নেতাকর্মীরা

তালা ভেঙে বিএনপি কার্যালয়ে ঢুকলেন নেতাকর্মীরা © সংগৃহীত

তালা ভেঙে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে পড়েছেন বিএনপি নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা কার্যালয়ে ঢুকে পড়েন।

এর আগে, বুধবার বিএনপির পক্ষ থেকে জানানো হয়, আজ বিকেল ৩টায় নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন হবে। সেখানে দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও সেলিমা রহমানের কথা রয়েছে। তার আগেই কার্যালয়টিতে ঢুকে পড়লেন দলের নেতা-কর্মীরা।  

বিএনপি সূত্রে জানা গেছে, নির্বাচনে কারচুপির অভিযোগ তুললেও সরকারের বিরুদ্ধে আপাতত বড় কোনো কর্মসূচি দিচ্ছে না বিএনপি। তাই সাংগঠনিক কার্যক্রম শুরু এবং নেতাকর্মীদের কার্যালয়মুখী করার সিদ্বান্ত নিয়েছে দলটি।

গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীর সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। সেদিন থেকেই বিএনপির নয়াপল্টন কার্যালয় তালাবদ্ধ অবস্থায় আছে। এ সময় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়সহ দেশের অন্যান্য স্থানেও দলটির অন্যান্য কার্যালয় বন্ধ ছিল। এমনকি বিজয় দিবসসহ জাতীয় দিনগুলোতেও কার্যালয় খোলা হয়নি।

এবারের এসএসসি হবে পরীক্ষার্থীবান্ধব: শিক্ষামন্ত্রী
  • ২০ এপ্রিল ২০২৬
এএসআই নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন শুরু ২৮ এপ্রিল
  • ২০ এপ্রিল ২০২৬
প্রধান শিক্ষকের অবহেলায় অনিশ্চিত ১৫০ শিক্ষার্থীর এসএসসি পরী…
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসিতে নেই মানবিক নম্বর, প্রশ্নফাঁস-অনিয়ম রোধে হোয়াটসঅ্য…
  • ২০ এপ্রিল ২০২৬
যশোরে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, ২ হাজার ২৮০ কেন্দ্রে চলছে…
  • ২০ এপ্রিল ২০২৬
রাকসুর ভোট চাইতে গিয়ে মন দেওয়া-নেওয়া, ইমন-মুসলিমা এখন জীবনস…
  • ২০ এপ্রিল ২০২৬