দুই মাস ১৪ দিন পর বিএনপির কার্যালয় খুলছে আজ

১১ জানুয়ারি ২০২৪, ০৮:১৪ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১০ AM
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় © ফাইল ছবি

দীর্ঘ দুই মাস ১৪ দিন পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় খুলছে আজ বৃহস্পতিবার। এদিন দুপুর ১টায় কার্যালয়ের গেটের তালা খোলা হবে। বেলা ৩টায় সংবাদ সম্মেলন করবে দলটি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন। এ ছাড়া স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান উপস্থিত থাকবেন।

গত বছরের ২৮ অক্টোবর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশের ডাক দেয় বিএনপি। ওই মহাসমাবেশ কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর থেকেই দলীয় কার্যালয় তালাবদ্ধ রয়েছে। তবে এর চাবি কার কাছে, তা নিয়ে রহস্য কাটেনি। এ নিয়ে প্রথম থেকেই পুলিশ এবং বিএনপি পরস্পরকে দোষারোপ করে বক্তব্য দিয়ে আসছে। 

সেলস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদন এইচএস…
  • ০২ এপ্রিল ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ৫ হাজার লিটার জ্বালানি তেল জব্দ
  • ০২ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বৈশাখী ভাতার প্রস্তাব কবে পাঠানো হবে, জানাল মাউশি
  • ০২ এপ্রিল ২০২৬
বিয়ের কথা বলে জামিন নিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ, গায়ক নোবেল ফের ক…
  • ০২ এপ্রিল ২০২৬
বাংলাদেশে কি পরিমাণ জ্বালানি তেলের মজুদ আছে, জানাল মন্ত্রণা…
  • ০২ এপ্রিল ২০২৬
হেলমেট পরে পরীক্ষা দিলেন জবি শিক্ষার্থীরা
  • ০২ এপ্রিল ২০২৬