টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হলেন যে দুইজন

১০ জানুয়ারি ২০২৪, ০৯:৫৪ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১০ AM

© সংগৃহীত

টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হলেন ডা. সামন্ত লাল সেন ও স্থপতি ইয়াফেস ওসমান। বুধবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৮টার তাদের নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

তিনি জানান, নতুন মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ নেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে। যারা মন্ত্রিত্বের দায়িত্ব পেয়েছেন তাদের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে টেলিফোনে জানানো হয়েছে।

এদিকে নতুন মন্ত্রীরা বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় গণভবনে শপথ নেবেন। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। শপথগ্রহণ শেষে নবনিযুক্ত মন্ত্রিপরিষদের সদস্যরা নিজ নিজ শপথবাক্যে স্বাক্ষর করবেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২২ আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে টানা চতুর্থ বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। আজ বুধবার (১০ জানুয়ারি) শপথ নিয়েছেন ২৯৭ জন সংসদ সদস্য। 

আট বিভাগে স্বাস্থ্যসেবা পাবেন জবি শিক্ষার্থীরা
  • ১৩ মে ২০২৬
ওয়ালটনের আরও ৪ মডেলের স্মার্ট ওয়াশিং মেশিন উন্মোচন
  • ১৩ মে ২০২৬
আম পাড়তে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু, আহত সহপাঠী
  • ১২ মে ২০২৬
ডিএনএ টেস্টে নির্দোষ প্রমাণিত সেই ইমামকে নিয়ে পোস্ট ডা. মিত…
  • ১২ মে ২০২৬
আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষ্যে আইইউবিএটিতে দিনব্যাপী কর…
  • ১২ মে ২০২৬
শিক্ষকদের জরুরি নির্দেশনা দিল মাদ্রাসা শিক্ষা বোর্ড
  • ১২ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9