জামিন পেলেন মির্জা ফখরুল

১০ জানুয়ারি ২০২৪, ০৫:০২ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১০ AM
মির্জা ফখরুল ইসলাম

মির্জা ফখরুল ইসলাম © ফাইল ছবি

নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন ও রমনা থানার পৃথক ৯ মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে রমনা থানার ৩টি এবং পল্টন থানার ৬ মামলায় জামিন পেয়েছেন এ বিএনপি নেতা।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিন আজ বুধবার এ আদেশ দেন। 

মির্জা ফখরুলের আইনজীবী আসাদুজ্জামান গণমাধ্যমকে বলেন, তিনি (মির্জা ফখরুল) নয়টি মামলায় জামিন পেয়েছেন। আরেকটি মামলায় আজ হাইকোর্টে তাঁর জামিন আবেদন নাকচ হয়েছে। তাঁর বিরুদ্ধে আরও একটি মামলা ঢাকা মহানগর দায়রা জজ আদালতে শুনানির অপেক্ষায়। এ দুটি মামলায় জামিন পেলে তিনি কারামুক্ত হতে পারবেন।

ট্যাগ: বিএনপি
এবারের এসএসসি হবে পরীক্ষার্থীবান্ধব: শিক্ষামন্ত্রী
  • ২০ এপ্রিল ২০২৬
এএসআই নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন শুরু ২৮ এপ্রিল
  • ২০ এপ্রিল ২০২৬
প্রধান শিক্ষকের অবহেলায় অনিশ্চিত ১৫০ শিক্ষার্থীর এসএসসি পরী…
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসিতে নেই মানবিক নম্বর, প্রশ্নফাঁস-অনিয়ম রোধে হোয়াটসঅ্য…
  • ২০ এপ্রিল ২০২৬
যশোরে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, ২ হাজার ২৮০ কেন্দ্রে চলছে…
  • ২০ এপ্রিল ২০২৬
রাকসুর ভোট চাইতে গিয়ে মন দেওয়া-নেওয়া, ইমন-মুসলিমা এখন জীবনস…
  • ২০ এপ্রিল ২০২৬