অপরিবর্তিত সংসদ নেতা-উপনেতা ও স্পিকার

১০ জানুয়ারি ২০২৪, ০৪:২০ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১০ AM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা,  মতিয়া চৌধুরী ও শিরীন শারমিন চৌধুরী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মতিয়া চৌধুরী ও শিরীন শারমিন চৌধুরী © টিডিসি ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ নেতা, মতিয়া চৌধুরী উপনেতা, স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং নূর-ই-আলম চৌধুরী চিপ হুইপ নির্বাচিত হয়েছেন। বুধবার (১০ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের শপথ গ্রহণ শেষে আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সভা সূত্র জানায়, সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বর্তমান চিফ হুইপ নূর- ই- আলম চৌধুরী লিটন ওই প্রস্তাবের সমর্থন জানান। পরে সর্বসম্মতিক্রমে তা গ্রহণ করা হয়।

এদিন সংসদীয় দলের সভায় বর্তমান স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে আবারও স্পিকার হিসেবে নির্বাচনের সিদ্ধান্ত হয়। এ ছাড়া ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে আবারও নির্বাচনের সিদ্ধান্ত হয়। এ ছাড়া বর্তমান নুর ই আলম চৌধুরীকে দ্বাদশ জাতীয় সংসদে চিফ হুইপ হিসেবে নির্বাচনের সিদ্ধান্ত হয়েছে।

গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
সংসদে মানবাধিকার কমিশন ও গুম অধ্যাদেশ পাসের আহ্বান
  • ০৯ এপ্রিল ২০২৬
দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
close