সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন জাতীয় পার্টির ১১ এমপি

১০ জানুয়ারি ২০২৪, ০৩:৫১ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১০ AM
শপথ গ্রহণ অনুষ্ঠান

শপথ গ্রহণ অনুষ্ঠান © সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী জাতীয় পার্টির ১১ জন সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন । জাতীয় সংসদ ভবনে বুধবার (১০ জানুয়ারি) সকালে প্রথমে সংসদের স্পিকার শিরীন শারমিন নিজে শপথ বাক্য পাঠ করেন এবং স্বাক্ষর করেন।

পরে তিনি আওয়ামী লীগ থেকে নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান। এরপর স্বতন্ত্রভাবে নির্বাচিতরা সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন এবং স্বাক্ষর করেন। পরে জাতীয় পার্টির নির্বাচিত ১১ জন সংসদ সদস্য হিসেবে শপথ নেন ও স্বাক্ষর করেন।

এর আগে গতকাল নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করে। সংবিধানের বিধান অনুযায়ী গেজেট প্রকাশের তিনদিনের মধ্যে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করতে হবে। শপথ গ্রহণের পরই তিনি কার্যভার গ্রহণ করেছেন বলে গণ্য হবেন। 

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি রবিবার সারা দেশে একযোগে ২৯৯ আসনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ২৯৮ আসনের ফল বেসরকারিভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। কমিশনের দেওয়া তালিকা অনুযায়ী নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর মধ্যে ২৯৮ আসনের মধ্যে আওয়ামী লীগ ২২২ আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠা লাভ করেছে। নির্বাচনে জাতীয় পার্টি ১১ এবং ওয়ার্কার্স পার্টি, জাসদ ও কল্যাণ পার্টি একটি করে আসনে নির্বাচিত হয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি আসনে জয়লাভ করেছেন।

৮ ক্যাটাগরিতে ন্যাশনাল ভলান্টিয়ার অ্যাওয়ার্ড দেবে ভিএসও বাং…
  • ২২ অক্টোবর ২০২৬
সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ-মানববন…
  • ২২ অক্টোবর ২০২৬
ময়মনসিংহে কৃষি ব্যাংকে ডাকাতির চেষ্টা, যুবক গ্রেপ্তার
  • ২২ অক্টোবর ২০২৬
সাইবার হামলার আশঙ্কায় বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
  • ২২ অক্টোবর ২০২৬
আইনের শাসন সূচকে ২ ধাপ এগিয়েও কেনিয়া-জিম্বাবুয়ের চেয়ে পিছিয়…
  • ২২ অক্টোবর ২০২৬
১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরা সম্ভব না: স্পিকার
  • ২২ অক্টোবর ২০২৬