বোনের ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নিল স্কুল ছাত্র

০৯ জানুয়ারি ২০২৪, ০৯:০০ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১২ AM
দেবহাটা থানা

দেবহাটা থানা © সংগৃহীত

সাতক্ষীরায় তৌফিক হোসেন (১২) নামের এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। তৌফিক উত্তর সখিপুর গ্রামের মুদি ব্যবসায়ী আমজাদ হোসেনের ছেলে এবং স্থানীয় খেজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।

মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুর পৌনে দুইটার দিকে শোবার ঘরের দরজা ভেঙে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় পরিবারের সদস্যরা। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্কুলছাত্র তৌফিক হোসেনের বড়বোন হোসনেয়ারা পারভীন জানান, তাদের তিন বোনের একমাত্র ছোট ভাই ছিল তৌফিক। এইবছর চতুর্থ শ্রেণি থেকে পঞ্চম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছিল সে। মঙ্গলবার সকালে সে স্কুলে না যাওয়ায় বাবা-মা সহ পরিবারের সদস্যরা তাকে বকাঝকা করেছিলেন। 

তিনি আরো জানান, এতে অভিমানে সকাল থেকে না খেয়ে নিজের শোবার ঘরে বসেছিল সে। দুপুর পৌনে দুইটার দিকে তৌফিকের ঘরের দরজা-জানালা ভিতর থেকে বন্ধ দেখে চিৎকার শুরু করেন তারা। এসময় স্থানীয়রা এসে ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে সিলিং ফ্যানের সাথে বোনের ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় তৌফিককে দেখতে পান।তাৎক্ষণিক দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। পরে তারা থানা পুলিশকে খবর দেন।

দেবহাটা থানার ওসি শেখ মাহমুদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন সহ ওই স্কুল ছাত্রের সুরতহাল প্রস্তুত করা হয়েছে। পরিবারের সদস্যদের ওপর অভিমান করে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ধারণা পুলিশের।

সাফে আবারও একই গ্রুপে বাংলাদেশ ও ভারত
  • ২২ এপ্রিল ২০২৬
গাকৃবিতে ফসলের ভ্রুণবিদ্যার উপর রচিত গ্রন্থের মোড়ক উন্মোচন
  • ২২ এপ্রিল ২০২৬
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাকার নতুন ডিসি ফরিদা খানম
  • ২২ এপ্রিল ২০২৬
অকেজো বায়োমেট্রিক মেশিনে অপচয় সরকারি টাকা
  • ২২ এপ্রিল ২০২৬
শীঘ্রই এক লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ, উপজেলা হাসপাতালে থাকবে…
  • ২২ এপ্রিল ২০২৬