সিদ্ধান্ত বদল, বুধবারই শপথ নেবেন জাপার ১১ এমপি

০৯ জানুয়ারি ২০২৪, ০৭:২৪ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১২ AM
জাতীয় পার্টি

জাতীয় পার্টি © লোগো

দ্বাদশ জাতীয় নির্বাচনে দলের নবনির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) শপথের ব্যাপারে সিদ্ধান্ত বদল করেছে জাতীয় পার্টি (জাপা)। এর আগে দলটির পক্ষ থেকে বলা হয়েছিল, লাঙ্গল প্রতীক নিয়ে যে ১১ জন নির্বাচিত হয়েছেন তারা আগামীকাল বুধবার শপথ নেবেন না। এর কয়েক ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত বদল করে শপথ নেওয়ার কথা জানানো হয়েছে দলটির পক্ষ থেকে।

আজ সন্ধ্যায় জাপার যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের পূর্ব ঘোষিত আগামী বৃহস্পতিবারের সভা বাতিল করা হয়েছে। আগামীকাল শপথ নেবেন জাতীয় পার্টির নবনির্বাচিত সংসদ সদস্যবৃন্দ। আগামীকাল সকাল ১০টার মধ্যে জাতীয় সংসদ ভবনের বিরোধী দলীয় উপনেতার কার্যালয়ে জাতীয় পার্টির নবনির্বাচিত সংসদ সদস্যদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।

বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ৭ ন…
  • ২২ অক্টোবর ২০২৬
ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ৪২৯ রান তাড়া করে জয়ের রেক…
  • ২২ অক্টোবর ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্…
  • ২২ অক্টোবর ২০২৬
শপিং সেন্টারের দোকান ‘দখল’, ছেলেসহ দোকানদার-ভবন ম্যানেজারকে…
  • ২২ অক্টোবর ২০২৬
বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, টানা ৫ দিন বৃষ্টির আভাস
  • ২২ অক্টোবর ২০২৬
সাইবার হামলার শঙ্কায় দেশে উচ্চসতর্কতা জারি
  • ২২ অক্টোবর ২০২৬