বনানী কবরস্থানে স্বজনদের প্রতি শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

০৯ জানুয়ারি ২০২৪, ০৮:২৩ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১২ AM
বনানী কবরস্থানে স্বজনদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বনানী কবরস্থানে স্বজনদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা © সংগৃহীত

রাজধানীর বনানী কবরস্থানে ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহত স্বজনদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা চতুর্থ মেয়াদে আওয়ামী লীগের বিজয় উপলক্ষে পরিবারের সদস্যদের নিয়ে সেখানে যান তিনি। মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল ৭টার দিকে স্বজনদের কবর জিয়ারত ও মোনাজাত করেন প্রধানমন্ত্রী।

পরে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন পরিদর্শন করেন। এ সময় জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বাদশ সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। নির্বাচনে আওয়ামী লীগ ২২২টি আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।

আরো পড়ুন: জনগণ এবার ভোট দিয়ে আওয়ামী লীগকে জিতিয়েছে: প্রধানমন্ত্রী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস এবং সংসদ নির্বাচনে বিজয় উপলক্ষে বুধবার (১০ জানুয়ারি) সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে আওয়ামী লীগ। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
সংসদে মানবাধিকার কমিশন ও গুম অধ্যাদেশ পাসের আহ্বান
  • ০৯ এপ্রিল ২০২৬
দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
close