রাজশাহীর আরডিএ মার্কেটে ভয়াবহ আগুন

০৮ জানুয়ারি ২০২৪, ০৮:১৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
আরডিএ মার্কেটে আগুন

আরডিএ মার্কেটে আগুন © সংগৃহীত

রাজশাহীর আরডিএ মার্কেটে আগুন লেগেছে। সোমবার (৮ জানুয়ারি) রাত সাড়ে সাতটার দিকে এক নম্বর গদির গোডাউনে এই আগুনের সূত্রপাত।

বিষয়টি নিশ্চিত করে রাজশাহী জেলা ফায়ার সার্ভিসের উপপরিচালক ওহিদুল ইসলাম বলেন, তাদের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।  আগুন লাগার কারণ এখন পর্যন্ত জানা যায়নি।  

প্রত্যক্ষদর্শীরা জানান, আরডিএ মার্কেটে আগুনের লেলিহান শিখা দূর পর্যন্ত দেখা যাচ্ছে। আগুনের ভয়ে লোকজন মার্কেট থেকে দ্রুত বেরিয়ে এসেছেন। ব্যবসায়ীরাও যে যার মতো মালপত্র নিয়ে বের হওয়ার চেষ্টা করছেন। কিন্তু কোথা থেকে কীভাবে এই আগুনের সূত্রপাত কেউ বলতে পারছেন না। অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

মূলত আরডিএ মার্কেটের সামনের গেট থেকে দক্ষিণপাশে এ আগুন লেগেছে। এ মার্কেটের দক্ষিণ পাশের দোকানগুলোর মধ্যে বেশিরভাগ বিভিন্ন ধরনের চামড়াজাত দ্রব্যের দোকান রয়েছে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

এ মার্কেটটি অগ্নিনির্বাপণের জন্য খুবই ঝুঁকিপুর্ণ উল্লেখ করে ফায়ার সার্ভিস থেকে বেশ কয়েকবার নোটিশ দেওয়া হয়েছে। তারপরও কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির জানান, আরডিএ মার্কেটের আগুন নেভাতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close