ভোটের ফাইনাল পারসেন্টেজ ৪১ দশমিক ৮০: সিইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
০৮ জানুয়ারি ২০২৪, ০২:৫৯ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১৩ AM
নির্বাচন কমিশনে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সিইসি

নির্বাচন কমিশনে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সিইসি © সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্তভাবে ভোট পড়েছে ৪১ দশমিক ৮০ শতাংশ। এ নিয়ে কারো সন্দেহ থাকলে চ্যালেঞ্জ করতে পারেন। আজ সোমবার (৮ জানুয়ারি) নির্বাচন কমিশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, এখন যে ফলাফল দাঁড়িয়েছে সেটা হচ্ছে ৪১ দশমিক ৮০ শতাংশ। কারো যদি সন্দেহ বা দ্বিধা থাকে, ইউ কেন চ্যালেঞ্জ ইট; এবং এটি পরীক্ষা করে দেখতে পারেন। রেজাল্টগুলো আসছে যদি মনে করেন বাড়িয়ে দেওয়া হয়েছে, তাহলে ইউ আর মোস্ট ওয়েলকাম; ওটাকে চ্যালেঞ্জ করে আমাদের অসততা আপনারা পরীক্ষা করে দেখতে পারেন। এখন ফাইনাল পারসেন্টেজটা হচ্ছে ৪১ দশমিক ৮০।

এর আগে গতকাল রবিবার (৭ জানুয়ারি) ভোটগ্রহণ শেষে বিকেল সাড়ে ৫টার দিকে সিইসি বলেন, ৪০ শতাংশের মতো ভোট পড়েছে। তবে এটা নিশ্চিত নয়, প্রকৃত হিসাব এখনই বলা যাবে না। ভোটের হারের এই হিসাবে কিছুটা ব্যত্যয় হতে পারে, সব গণনার পর ভোটের হার বাড়তে পারে বা নাও বাড়তে পারে।

তার আগে বিকেল ৩টায় ইসি সচিব মো. জাহাংগীর আলম জানিয়েছিলেন ভোট পড়েছে ২৬ দশমিক ৩৭ শতাংশ। ১ ঘণ্টায় ভোটের ব্যবধান বাড়লো কীভাবে এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, বিকেল ৩টা না, সেটা ২টা পর্যন্ত রেজাল্ট ছিল।

ইসি সচিব তিনটার রেজাল্ট জানিয়েছেন এমন বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, এটা আপনারা একটা কাজ করতে পারেন। টোটাল রেজাল্টটা যখন চলে আসে। আসার পরে কে কতটা ভোট পেলেন, ২৯৮ সংসদীয় আসনের একজন, দুইজন, তিনজন, চারজন এভাবে সবার ভোট যোগ করে এক্সেলে ফেলে দিয়ে পার্সেন্টেজটা নিজেরাই দেখে নিন।  

তিনি বলেন, যখন আমি ২টার সময়ে বলি তখন কোনোভাবেই পুরোপুরি সঠিক হওয়ার কথা নয়। যখন চারটার সময়ে বলি এটিও কোনোভাবেই সঠিক হওয়ার কথা নয়। এখন পুরো রেজাল্ট আমাদের কাছে এসেছে। সর্বশেষ প্রাপ্ত ভোট দাঁড়িয়েছে ৪১.৮০ শতাংশ।

বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ৭ ন…
  • ২২ অক্টোবর ২০২৬
ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ৪২৯ রান তাড়া করে জয়ের রেক…
  • ২২ অক্টোবর ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্…
  • ২২ অক্টোবর ২০২৬
শপিং সেন্টারের দোকান ‘দখল’, ছেলেসহ দোকানদার-ভবন ম্যানেজারকে…
  • ২২ অক্টোবর ২০২৬
বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, টানা ৫ দিন বৃষ্টির আভাস
  • ২২ অক্টোবর ২০২৬
সাইবার হামলার শঙ্কায় দেশে উচ্চসতর্কতা জারি
  • ২২ অক্টোবর ২০২৬