আ’লীগ প্রার্থী শামীম হকের দ্বৈত নাগরিকত্ব নিয়ে শুনানি ২২ জানুয়ারি

০৮ জানুয়ারি ২০২৪, ১১:৫২ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১৩ AM
ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী শামীম হক

ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী শামীম হক © ফাইল ছবি

ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী শামীম হকের দ্বৈত নাগরিকত্ব নিয়ে শুনানি আগামী ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ শুনানি হবে। সোমবার (৮ জানুয়ারি) স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের আইনজীবী তানজীব উল আলম সময় আবেদন করেন।

পরে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দিয়েছেন। অবশ্য রোববারের নির্বাচনে ফরিদপুর-৩ আসনের ১৫৪ কেন্দ্রের ফল ঘোষণা হয়েছে। এতে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ এক লাখ ৩৪ হাজার ৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

আরো পড়ুন: ছাত্রলীগের দুই কমিটির ছয় নেতা সংসদে

নৌকা প্রতীকের প্রার্থী শামীম হক পেয়েছেন ৭৫ হাজার ৮৯ ভোট। ৫৯ হাজার ৯ ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

সোমবার এ কে আজাদের আইনজীবী আপিল বিভাগকে জানান, ১৪ ডিসেম্বর পর্যন্ত শামীম হকের নাগরিকত্ব থাকার বিষয়ে নেদারল্যান্ডস থেকে কিছু নথি মিলেছে। আরও কিছু নথি আসতে সময় লাগবে। এ জন্য দু’সপ্তাহ সময় চাওয়া হয়। পরে আপিল বিভাগ সময় মঞ্জুর করেন।

নগরীর চাকচিক্যের অন্তরালে বিপন্ন পক্ষিকুল
  • ২০ এপ্রিল ২০২৬
আমার সঙ্গে অন্য নারীর তুলনা করে আমার বিজয়কে কলুষিত করছেন
  • ২০ এপ্রিল ২০২৬
দাখিল পরীক্ষার প্রবেশপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৪৫০ ট…
  • ২০ এপ্রিল ২০২৬
বিসিবির নির্বাচন কবে, জানালেন তামিম
  • ২০ এপ্রিল ২০২৬
ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম
  • ২০ এপ্রিল ২০২৬
চরফ্যাশনে বিনামূল্যে বীজ-সার পাচ্ছেন ১৩ হাজার কৃষক
  • ২০ এপ্রিল ২০২৬