জরুরি সংবাদ সম্মেলনের ডাক বিএনপির

০৮ জানুয়ারি ২০২৪, ১১:০৬ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১৩ AM
সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি © ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক মন্তব্য জানাতে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। সোমবার (৮ জানুয়ারি) দুপুরে এ সংবাদ সম্মেলন করা হবে। বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দলটির নেতারা তাদের মতামত জানাবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার। এতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. আব্দুল মঈন খান বক্তব্য রাখবেন। এছাড়াও স্থায়ী কমিটির সদস্যরাও উপস্থিত থাকবেন।

আরো পড়ুন: ফের ক্ষমতায় যাচ্ছে আওয়ামী লীগ, বিরোধী দল হবে কারা?

রোববার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচন বর্জনের ঘোষণা দেয় বিএনপিসহ সমমনা বিভিন্ন রাজনৈতিক দল।

নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করা দলটির দাবি আদায় না হলেও নির্বাচন হয়েছে। এ নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক মন্তব্য জানাতে এ সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।

আওয়ামী লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধনে মাহমুদা মি…
  • ২২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় আহত ২ বাংলাদেশি, ১৩৫ ফ্লাইট বাতিলে দুর্ভোগ…
  • ২২ অক্টোবর ২০২৬
মেডিকেল সেন্টারে বিভিন্ন পদে ২৫ কর্মকর্তা নিয়োগ দেবে রাজশাহ…
  • ২২ অক্টোবর ২০২৬
শুধু একজন চিকিৎসকের কাজ নয়, সমন্বিত সেবায় বাড়ে চিকিৎসার ধার…
  • ২২ অক্টোবর ২০২৬
সমাবর্তন ফি নিয়ে অসন্তুষ্ট শিক্ষার্থীরা, ক্যাম্পাস খুললে কর…
  • ২২ অক্টোবর ২০২৬
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নিয়োগ দেবে ৪৩ পদে, আবেদন ৩০ অক্টোবর…
  • ২২ অক্টোবর ২০২৬