জামানত হারাচ্ছেন তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর

০৮ জানুয়ারি ২০২৪, ১০:৪০ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১৩ AM
তৈমূর আলম খন্দকার

তৈমূর আলম খন্দকার © সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকারের বিশাল ব্যবধানে ভরাডুবি হয়েছে। শুরু থেকে শক্ত প্রার্থী হিসেবে নিজেকে দাবি করলেও বিপুল ভোটে পরাজিত হওয়ায় এখন জামানত হারাতে হচ্ছে তাকে। এই নির্বাচনে তিনি পেয়েছেন মাত্র ৩ হাজার ১৯০ ভোট।

যদিও নির্বাচনের শুরু থেকে নিজেকে শক্ত প্রার্থী হিসেবে দাবি করে আসছিলেন তৈমূর। তবে তার অভিযোগ নির্বাচন সুষ্ঠু হয়নি। 

আসনটিতে চতুর্থবারের মতো বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী গোলাম দস্তগীর গাজী। তিনি ১ লাখ ৫৬ হাজার ৪৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভূঁইয়া কেটলী প্রতীকে ৪৫ হাজার ৭৫ ভোট পেয়েছেন।

সেই হিসেবে বিজয়ী প্রার্থীর সঙ্গে তৈমুরের ব্যবধান ১ লাখ ৫৩ হাজার ২৯৩ ভোটের। বিধান অনুযায়ী, মোট প্রদত্ত ভোটের অন্তত সাড়ে ১২ শতাংশ ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। সেই হিসাবে জামানত বাঁচাতে তার প্রয়োজন ছিল অন্তত ২৬ হাজার ৫৭৮ ভোটের।

এর আগে ২০২২ সালের জানুয়ারিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে পরাজিত হন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। পরে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ হারান তিনি।

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কি আজ…
  • ০৯ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ভয়াবহ হামলা ইসরায়েলের, একদিনেই…
  • ০৯ এপ্রিল ২০২৬
তিন ইউএনওকে বদলি, নতুন দায়িত্ব পেলেন আরও ২জন
  • ০৯ এপ্রিল ২০২৬
৫০ হাজার লিটার ভোজ্য তেল জব্দ, ২ লাখ টাকা জরিমানা
  • ০৯ এপ্রিল ২০২৬
হাম আক্রান্ত রোগী বাড়ছেই, শিশু হাসপাতালে ‘শুধু তাদেরই ভর্তি…
  • ০৯ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালীতে বিকল্প রুট ঘোষণা ইরানের
  • ০৯ এপ্রিল ২০২৬
close