একসঙ্গে ৪ কন্যা সন্তানের জন্ম দিলেন গৃহবধু

০৮ জানুয়ারি ২০২৪, ১২:২৩ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১৩ AM
স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সদের কোলে চার কন্যা শিশু

স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সদের কোলে চার কন্যা শিশু © টিডিসি ফটো

একসঙ্গে চার কন্যা সন্তানের জন্ম দিলেন ভোলার লালমোহন উপজেলার সালমা বেগম নামে এক গৃহবধূ। রবিবার (৭ জানুয়ারি) রাত ৮ টায় লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একে একে চার কন্যাশিশুর জন্ম দেন তিনি। সালমা বেগম উপজেলার কালমা ইউনিয়নের লেজ ছকিনা এলাকার আজি উদ্দিন হাওলাদার বাড়ির মো. জুয়েলের স্ত্রী। তাদের দুই বছরের একটি ছেলে রয়েছে।

সালমার দেবর (স্বামী ছোট ভাই)  মো. সাগর জানান, রবিবার বিকালে বাড়িতে আমার ভাবির প্রসব বেদনা ওঠে। এরপর সন্ধ্যায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। এখানে আনার পরই হাসপাতালের নার্সদের সহযোগিতায় আমার ভাবি একে একে চারজন কন্যাশিশু জন্ম দেন। সন্তান জন্মের পর ভাবি সুস্থ রয়েছেন। তবে নবজাতকদের শারীরিক জটিলতা থাকায় তাদের উন্নতি চিকিৎসার জন্য ভোলায় নেয়ার কথা বলেছেন চিকিৎসক। এজন্য আমরা ভাবিসহ শিশুদের ভোলায় নিবো।

লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স শাহনাজ পারভীন বলেন, সন্ধ্যার দিকে ঐ প্রসূতিকে তার স্বজনরা হাসপাতালে আনেন। আনার পরপরই তিনি একজন শিশুর জন্ম দেন। এরপর আমাদের সহযোগিতায় একে একে মোট চারজন কন্যাশিশুর জন্ম দেন তিনি। আমরা আন্তরিকতার সঙ্গে তার বাচ্চা প্রসব করিয়েছি।

এ বিষয়ে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. অতনু মজুমদার জানান, সন্ধ্যার পর সালমা নামের একজন গর্ভবতী মা হাসপাতালে আসেন। আসার পর আমাদের নার্স এবং মিডওয়াইফরা দক্ষতার সঙ্গে তার সন্তান প্রসব করান। এ সময় ঐ নারী একে একে চার সন্তানের জন্ম দেন। সন্তান প্রসবের পর মা সুস্থ থাকলেও নবজাতক শিশুদের শারীরিক জটিলতা থাকায় উন্নত চিকিৎসার জন্য তাদের ভোলা সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

আওয়ামী লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধনে মাহমুদা মি…
  • ২২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় আহত ২ বাংলাদেশি, ১৩৫ ফ্লাইট বাতিলে দুর্ভোগ…
  • ২২ অক্টোবর ২০২৬
মেডিকেল সেন্টারে বিভিন্ন পদে ২৫ কর্মকর্তা নিয়োগ দেবে রাজশাহ…
  • ২২ অক্টোবর ২০২৬
শুধু একজন চিকিৎসকের কাজ নয়, সমন্বিত সেবায় বাড়ে চিকিৎসার ধার…
  • ২২ অক্টোবর ২০২৬
সমাবর্তন ফি নিয়ে অসন্তুষ্ট শিক্ষার্থীরা, ক্যাম্পাস খুললে কর…
  • ২২ অক্টোবর ২০২৬
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নিয়োগ দেবে ৪৩ পদে, আবেদন ৩০ অক্টোবর…
  • ২২ অক্টোবর ২০২৬