নৌকায় উঠে ডুবলেন ইনু, জয় মেননের

০৭ জানুয়ারি ২০২৪, ০৯:৫৭ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১৩ AM

© ফাইল ফটো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (মিরপুর ও ভেড়ামারা) আসনে নৌকা প্রতীকে পরাজিত হয়েছেন এই আসনের তিনবারের সংসদ সদস্য ও জাসদের কেন্দ্রীয় সভাপতি হাসানুল হক ইনু। অন্যদিকে, ১৪ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী  রাশেদ খান মেনন নৌকা প্রতীকে জয় পেয়েছেন ১ লাখ ২২ হাজার ১৭৫ ভোট পেয়ে। 

আজ রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর ভোট গণনা শেষে রাতে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।

এই নির্বাচনে হাসানুল হক ইনু পেয়েছেন ৯২ হাজার ৪৪৫ ভোট। অপরদিকে ১ লাখ ১৫ হাজার ৭৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের কামারুল আরেফিন। তিনি মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান।  

এদিকে, বেসরকারিভাবে ১৪ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী মেনন নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ২২ হাজার ১৭৫ ভোট। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেরেবাংলার দৌহিত্র স্বতন্ত্র প্রার্থী এ কে ফাইয়াজুল হক রাজু ঈগল প্রতীকে ৩১ হাজার ৩৯৭ ভোট পেয়েছেন। ভোটের ব্যবধান ৯০ হাজার ৭৭৮ ভোট।

এর মধ্যে উজিরপুর উপজেলায় নৌকা প্রতীক ৮৬ হাজার ৬৫৬ ভোট ও ঈগল প্রতীক ১০ হাজার ৪০ ভোট। বানারীপাড়া উপজেলায় নৌকা প্রতীক ৩৫ হাজার ৫১৯ ভোট এবং ঈগল প্রতীক ২১ হাজার ৩৫৭ ভোট পেয়েছে। 

আওয়ামী লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধনে মাহমুদা মি…
  • ২২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় আহত ২ বাংলাদেশি, ১৩৫ ফ্লাইট বাতিলে দুর্ভোগ…
  • ২২ অক্টোবর ২০২৬
মেডিকেল সেন্টারে বিভিন্ন পদে ২৫ কর্মকর্তা নিয়োগ দেবে রাজশাহ…
  • ২২ অক্টোবর ২০২৬
শুধু একজন চিকিৎসকের কাজ নয়, সমন্বিত সেবায় বাড়ে চিকিৎসার ধার…
  • ২২ অক্টোবর ২০২৬
সমাবর্তন ফি নিয়ে অসন্তুষ্ট শিক্ষার্থীরা, ক্যাম্পাস খুললে কর…
  • ২২ অক্টোবর ২০২৬
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নিয়োগ দেবে ৪৩ পদে, আবেদন ৩০ অক্টোবর…
  • ২২ অক্টোবর ২০২৬