সালমা ইসলামকে হারিয়ে জয়ী সালমান এফ রহমান

০৭ জানুয়ারি ২০২৪, ০৯:৪৭ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১৩ AM

© ফাইল ফটো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী সালমান এফ রহমান। তিনি ১ লাখ ৫০ হাজার ৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের সালমা ইসলাম পেয়েছেন ৩৪৯৩০ ভোট। আজ রবিবার (৭ জানুয়ারি) রাতে রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, ১৮৪টি কেন্দ্রের মধ্যে সবগুলোর ফল পাওয়া গেছে। তাতে দেখা যায়, নৌকা প্রতীকের প্রার্থী সালমান এফ রহমান ১ লাখ ১৫ হাজার ৭৫ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।

আজ সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। ভোটগ্রহণ শেষে চলছে গণনার কাজ। ইতোমধ্যে অনেক আসনের ফল আসতে শুরু করেছে।

আওয়ামী লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধনে মাহমুদা মি…
  • ২২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় আহত ২ বাংলাদেশি, ১৩৫ ফ্লাইট বাতিলে দুর্ভোগ…
  • ২২ অক্টোবর ২০২৬
মেডিকেল সেন্টারে বিভিন্ন পদে ২৫ কর্মকর্তা নিয়োগ দেবে রাজশাহ…
  • ২২ অক্টোবর ২০২৬
শুধু একজন চিকিৎসকের কাজ নয়, সমন্বিত সেবায় বাড়ে চিকিৎসার ধার…
  • ২২ অক্টোবর ২০২৬
সমাবর্তন ফি নিয়ে অসন্তুষ্ট শিক্ষার্থীরা, ক্যাম্পাস খুললে কর…
  • ২২ অক্টোবর ২০২৬
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নিয়োগ দেবে ৪৩ পদে, আবেদন ৩০ অক্টোবর…
  • ২২ অক্টোবর ২০২৬