বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের নিরঙ্কুশ জয়

০৭ জানুয়ারি ২০২৪, ০৯:৩৯ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১৩ AM
নাজমুল হাসান পাপন

নাজমুল হাসান পাপন © সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ আসনের নৌকা প্রতীকের প্রার্থী নাজমুল হাসান পাপন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি বিশাল ব্যবধানে হারিয়েছেন নিকটতম প্রার্থীকে।

কিশোরগঞ্জ-৬ আসনের ১৪২টি কেন্দ্রের মধ্যে ভোটগণনা শেষে বিজয়ী হয়েছেন পাপন। ১৪২ কেন্দ্রে নৌকা প্রতীকে তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৯৮ হাজার ১৫৫টি। পাপনের নিকটতম প্রার্থী জাতীয় পার্টি থেকে নূরুল কাদের সোহেল পেয়েছেন মাত্র ৩ হাজার ৫৫টি ভোট। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে। ইতিমধ্যে বেশ কয়েক জায়গায় রিটার্নিং কর্মকর্তারা ফলাফল ঘোষণা করছেন। আজ রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালটে ভোটগ্রহণ হয়। এরপর থেকে এখনও চলছে ভোট গণনা। 

রাতেই ৬০ কি.মি. বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে
  • ১১ এপ্রিল ২০২৬
১১৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভিসি-প্রোভিসি-ট্রেজারার পদে কার…
  • ১১ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস সহজ করবে যেসব অ্যাপস
  • ১১ এপ্রিল ২০২৬
চাচি-ভাতিজার প্রেমের সম্পর্ক, অন্তরঙ্গ মুহুর্তের ছবি নিয়ে ব…
  • ১১ এপ্রিল ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পদপ…
  • ১১ এপ্রিল ২০২৬
ইসলামাবাদের যেই হোটেলে অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরানের ‘…
  • ১১ এপ্রিল ২০২৬
close