নির্বাচন বর্জন করায় দেশবাসীকে অভিনন্দন: চরমোনাই পীর

০৭ জানুয়ারি ২০২৪, ০৮:৫৮ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১৩ AM

© সংগৃহীত

একতরফা নির্বাচনকে বর্জন করে ভোট না দেওয়ায় দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিম। নির্বাচন কমিশন (ইসি) ভোট প্রদানের যে হার উল্লেখ করেছেন হাস্যকর ও মিথ্যা বলে দাবি করেন তিনি। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট শেষে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনকে ‘দলান্ধ’ ও ‘বধির’ উল্লেখ করে রেজাউল করিম বলেন, ভোটারবিহীন ভোটকেন্দ্রগুলোর করুণ দশা দেখল দেশবাসী। অথচ নির্বাচন কমিশন ভোটের হারের যে কল্পকাহিনি উল্লেখ করেছে, তা শুধু হাস্যকর ও মিথ্যাই নয়; বরং কোথাও রাতে সিল মেরে ব্যালট বাক্স ভরে রাখা, কোথাও প্রকাশ্য দিবালোকে গুন্ডা বাহিনীর ব্যালট পেপারে সিল মারার ‘হোলি খেলার’ ঘটনা ঘটানো হয়েছে। ভোট প্রদানের হার নয়, ভোটারবিহীন এই ভোটের ‘আইওয়াশ’ গণনা করেছে ইসি।

‘একতরফা’ নির্বাচনকে বর্জন করে ভোট না দেওয়ায় দেশবাসীকে অভিনন্দন জানান রেজাউল করিম। তিনি বলেন, এর মধ্য দিয়ে সরকারকে ‘লাল কার্ড’ দেখাল দেশবাসী। তিনি জনগণকে নতুন উদ্যমে সরকারবিরোধী আন্দোলন জোরদার করার আহ্বান জানান।

শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস করছেন সংসদ সদস্য
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় মহাসড়ক অবরোধ
  • ২০ এপ্রিল ২০২৬
শিক্ষকতার পাশাপাশি কাজিগিরি, এমপিওভুক্ত ২৯ শিক্ষককে শোকজ
  • ২০ এপ্রিল ২০২৬
জাবিরদের প্রতিনিধি হয়ে সংসদে যাচ্ছেন রোকেয়া বেগম
  • ২০ এপ্রিল ২০২৬
নতুন নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছে ইরান
  • ২০ এপ্রিল ২০২৬
দাওয়াত না পেয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বন্ধ কর…
  • ২০ এপ্রিল ২০২৬