পিএসসির সাবেক চেয়ারম্যান ড. সাদিকের জয়

০৭ জানুয়ারি ২০২৪, ০৮:৪৭ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১৩ AM

© ফাইল ফটো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের ড. মোহাম্মদ সাদিক বিজয়ী হয়েছেন। সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার ১১২টি কেন্দ্রে সর্বমোট ৯০ হাজার ৫৯০ ভোট পেয়েছেন তিনি। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের পীর ফজলুর রহমান মিসবাহ পেয়েছেন ৩১ হাজার ৭২১ ভোট।

এই আসনে ভোটার ৩ লক্ষ ৪১ হাজার ৮২৯ জন। এরমধ্যে পুরুষ ১ লক্ষ ৭৩ হাজার ৩৬৬ জন এবং নারী ১ লক্ষ ৬৮ হাজার ৪৬১ জন। হিজরা ভোটার ২ জন। আসনের দুই উপজেলার ১৪ ইউনিয়নে ১১২টি ভোটকেন্দ্রে ভোট কক্ষ রাখা হয় ৭৪৫টি। এরমম্যে স্থায়ী ৭৩১টি এবং অস্থায়ী ১৪টি।

আজ রবিবার (৭ জানুয়ারি) রাত সোয়া ৮টায় প্রাপ্ত সর্বশেষ ফলাফলে এ তথ্য জানা গেছে। তবে সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

ড. মোহাম্মদ সাদিক শিক্ষা ও নির্বাচন কমিশন সচিব এবং সর্বশেষ সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

সৌদি আরবে হামলায় আহত ২ বাংলাদেশি, ১৩৫ ফ্লাইট বাতিলে দুর্ভোগ…
  • ২২ অক্টোবর ২০২৬
মেডিকেল সেন্টারে বিভিন্ন পদে ২৫ কর্মকর্তা নিয়োগ দেবে রাজশাহ…
  • ২২ অক্টোবর ২০২৬
শুধু একজন চিকিৎসকের কাজ নয়, সমন্বিত সেবায় বাড়ে চিকিৎসার ধার…
  • ২২ অক্টোবর ২০২৬
সমাবর্তন ফি নিয়ে অসন্তুষ্ট শিক্ষার্থীরা, ক্যাম্পাস খুললে কর…
  • ২২ অক্টোবর ২০২৬
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নিয়োগ দেবে ৪৩ পদে, আবেদন ৩০ অক্টোবর…
  • ২২ অক্টোবর ২০২৬
আইএইচটি-ম্যাটসে ভর্তি বিজ্ঞপ্তি, পরীক্ষা ১৩ নভেম্বর
  • ২২ অক্টোবর ২০২৬