হবিগঞ্জ-৪ আসনে যত ভোটে এগিয়ে ব্যারিস্টার সুমন

০৭ জানুয়ারি ২০২৪, ০৭:২৯ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১৩ AM

© সংগৃহীত

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে এগিয়ে আছেন ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী। 

শেষ খবর পাওয়া পর্যন্ত ২৩টি কেন্দ্রে ব্যারিস্টার সুমন পেয়েছেন ২২ হাজার ৭৫৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহবুব আলী পেয়েছেন ছয় হাজার ৩৪৭ ভোট।

যদিও বেসরকারি চূড়ান্ত ফল এখন পর্যন্ত আসেনি। তবে বিভিন্ন কেন্দ্রের ফল থেকে এ তথ্য পাওয়া গেছে।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় সারা দেশে একযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এ কার্যক্রম। এরপরে শুরু হয় ভোট গণনার কাজ।

হবিগঞ্জ-৪ আসনে মোট ভোটার ৫,১২,৩০৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২,৫৭,৮৮৪ জন, নারী ভোটার ২,৫৪,৪২৩ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন।

সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজি নিয়ে শ্রমিক দলের দুই পক্ষের সংঘ…
  • ২০ এপ্রিল ২০২৬
ত্রয়োদশ সংসদে ‘একমাত্র ভাগ্যবান দম্পতি’
  • ২০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার ওয়াশিংটনে সরাসরি বৈঠকে বসছে ইসরায়েল ও লেবানন
  • ২০ এপ্রিল ২০২৬
ন্যায় বিচার প্রাপ্তিতে ‘ই-বেইল বন্ড’ মাইল ফলক হিসেবে কাজ কর…
  • ২০ এপ্রিল ২০২৬
মার্কা কাহিনী
  • ২০ এপ্রিল ২০২৬
সংরক্ষিত আসনে চূড়ান্ত ১৩ নারীর নাম ঘোষণা করল জামায়াত
  • ২০ এপ্রিল ২০২৬