জনগণ নির্বাচন বর্জন করেছে, আমাদের ভোট বর্জন সার্থক: রিজভী

০৭ জানুয়ারি ২০২৪, ০৬:১২ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১৩ AM

© সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ কোনোদিন সুষ্ঠু নির্বাচন করতে পারে না। তারা সব সময় ভোট ডাকাতির নির্বাচন করে। জনগণ সরকারের এই ডামি নির্বাচন বর্জন করেছে। তাই আমাদের ভোট বর্জন সার্থক হয়েছে। 

রোববার (৭ জানুয়ারি) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, অত্যন্ত পরিকল্পিতভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর নির্মম নির্যাতন চালিয়ে ক্ষমতাকে চিরস্থায়ী করার এই সাজানো নির্বাচন করছে সরকার। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন- ‘নৌকার এজেন্ট ছাড়া আর কোনো প্রার্থীর এজেন্ট দেখতে পাচ্ছেন না’। তাহলে ১৮ শতাংশ পার্সেন্ট (সকাল পর্যন্ত) ভোটার কোথায় থেকে এলো? এতোদিন দেখেছি ভোটকেন্দ্রে মানুষ আসতো আজ দেখলাম যশোরের একটি ভোটকেন্দ্রে বানর ভোট দিতে এসেছে।

রিজভী বলেন, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরাই নির্বাচন বর্জন করছেন এবং মিডিয়াতে বক্তব্য দিচ্ছেন নৌকার প্রার্থীরা তাদেরকে ভোটকেন্দ্র থেকে বের করে দিচ্ছে। কে কে জয়ী হবে তা সরকার আগেই নির্দেশনা দিয়ে দিয়েছেন। সরকার নিজেদের মধ্যে ভোট করছে তবুও পছন্দের প্রার্থীকে জিতানোর জন্য রাতের বেলায় ব্যালট বক্স ভর্তি করে রেখেছেন। আবার কোথাও ৭ বছরের শিশুরাও ভোট দিচ্ছেন। এই হচ্ছে আওয়ামী লীগের সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন।

তিনি বলেন, আওয়ামী লীগ কোনোদিন সুষ্ঠু নির্বাচন করতে পারে না। তারা সব সময় ভোট ডাকাতির নির্বাচন করে। শিল্পমন্ত্রীর ছেলে জাল ভোট নিয়ে ধরা পড়েছে। জিএম কাদের বক্তব্যে বলেছেন, ‘এই সরকার নিরপেক্ষ ভোট করতে জানে না’। তারা নির্বাচনে অনিয়ম করবে বলেই অনলাইন পত্রিকাগুলো বন্ধ করে দিয়েছে।

এছাড়াও তিনি ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের বাড়ি ঘর ভাঙচুরসহ দেশব্যাপী বিএনপির নেতাকর্মীদের ওপর মামলা, হামলা, গ্রেপ্তার, আহত-নিহত এবং বাড়িঘর ভাঙচুরের ঘটনা সাংবাদিকদের নিকট তুলে ধরেন। এই সকল ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

জোট শরিকদের সাথে প্রতারণা করেছে বিএনপি, যে কারণে বললেন সারজ…
  • ২০ এপ্রিল ২০২৬
সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজি নিয়ে শ্রমিক দলের দুই পক্ষের সংঘ…
  • ২০ এপ্রিল ২০২৬
ত্রয়োদশ সংসদে ‘একমাত্র ভাগ্যবান দম্পতি’
  • ২০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার ওয়াশিংটনে সরাসরি বৈঠকে বসছে ইসরায়েল ও লেবানন
  • ২০ এপ্রিল ২০২৬
ন্যায় বিচার প্রাপ্তিতে ‘ই-বেইল বন্ড’ মাইল ফলক হিসেবে কাজ কর…
  • ২০ এপ্রিল ২০২৬
মার্কা কাহিনী
  • ২০ এপ্রিল ২০২৬