কম ভোটারের উপস্থিতিতে শেষ হলো ভোট গ্রহণ

০৭ জানুয়ারি ২০২৪, ০৪:৩৮ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১৩ AM

© সংগৃহীত

বহু আলোচনা সমালোচনা কাটিয়ে শেষ হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। বিকেল ৪টায় শেষ হয় জনগণের রায় দেবার এই আয়োজন। এখন শুরু হবে গণনা। আর অপেক্ষা শুধু ফলাফলের। এর আগে আজ রোববার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়।

তবে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি তেমন ছিল না। রাজধানীতে ভোটার আসার হার ছিল সবচেয়ে কম। তবে ঢাকার বাইরে বেলা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কোথাও কোথাও বাড়ে ভোটার উপস্থিতি। বেশ কিছু জায়গায় জাল ভোট দেওয়ার চেষ্টাও হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, বেলা ৩টা পর্যন্ত ২৬ দশমিক ৩৭ শতাংশ ভোট পড়েছে।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন এই ভোটগ্রহণ হয়েছে ২৯৯ আসনের জন্য। নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম মারা যাওয়ায় ওই আসনের নির্বাচন স্থগিত করেছে ইসি। এবারের নির্বাচনে ২৮টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে ১ হাজার ৯৭০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানিয়েছে ইসি।

এবারের নির্বাচনে ৪২ হাজার ২৫টি কেন্দ্র রয়েছে। নির্বাচনে সবচেয়ে বেশি প্রার্থী রয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের। হাইকোর্ট থেকে তিনজন প্রার্থিতা ফিরে পাওয়ায় দলটির প্রার্থী ২৬৬ জন। 

এছাড়া জাতীয় পার্টির ২৬৫ জন, তৃণমূল বিএনপির ১৩৫, ন্যাশনাল পিপলস পার্টির ১২২, বাংলাদেশ কংগ্রেসের ৯৬, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের ৫৬ জনসহ নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত ২৭টি রাজনৈতিক দলের প্রার্থী সংখ্যা ১ হাজার ৫৩৪। স্বতন্ত্র প্রার্থী ৪৩৬ জন। সব মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৯৭০ জন। এরমধ্যে ৯০ জন নারী ও ৭৯ জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আওয়ামী লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধনে মাহমুদা মি…
  • ২২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় আহত ২ বাংলাদেশি, ১৩৫ ফ্লাইট বাতিলে দুর্ভোগ…
  • ২২ অক্টোবর ২০২৬
মেডিকেল সেন্টারে বিভিন্ন পদে ২৫ কর্মকর্তা নিয়োগ দেবে রাজশাহ…
  • ২২ অক্টোবর ২০২৬
শুধু একজন চিকিৎসকের কাজ নয়, সমন্বিত সেবায় বাড়ে চিকিৎসার ধার…
  • ২২ অক্টোবর ২০২৬
সমাবর্তন ফি নিয়ে অসন্তুষ্ট শিক্ষার্থীরা, ক্যাম্পাস খুললে কর…
  • ২২ অক্টোবর ২০২৬
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নিয়োগ দেবে ৪৩ পদে, আবেদন ৩০ অক্টোবর…
  • ২২ অক্টোবর ২০২৬